আল্লাহর রুপে দেওয়ানা যে
হইলো আমার মন
কী রুপে আসিলো আল্লাহ
দেখিলো কখন।।
আল্লাহর রুপ কখন দেখি
দেখলো আল্লাহর গড়ন
দেখিয়া আল্লাহর রুপ
নাচে আমার মন।।
আল্লাহ নামের শান ধরিলে
উঠে শিহরণ
আল্লাহ নিজে করলো পয়দা
তামাম ত্রিভূবন।।
ঘুমাইলে দেখিতে পাই
নিগুর ও স্বপন
ঘুমেতে দেখিলো নাঈম
আল্লাহর নাচন।।
Discussion
Public comments for Allah-er Rupe Dewana Je Hoilo Amar Mon are available on the discussion page.
View discussion