এইতো সেদিন তুমি আমারে বোঝালে
আমার অবুঝ বেদনা
দুটি হাত ধরে আমি তোমায় বলেছি
এ শুধু আমার তুমি কেঁদোনা
তোমার প্রেমের কাছে চিরঋণী করে
আরো কী চেয়েছো দিতে এ-হৃদয় ভ’রে
কণাটুকু তার আমি শুধিতে পারিনি
ব্যথা দিয়ে তাই আর বেঁধোনা
অনেক হারাতে হোলো জীবনে তোমার
সেই অপরাধে আমি অপরাধী
এবার একলা আমি কাঁদি
বিদায় নেবার আগে শুধু বলে যাই
তোমার ক্ষমার মাঝে পাই যেন ঠাঁই
স্বরলিপি ভুল করা শেষের এ-গান
স্মৃতির বীণায় আর সেধোনা
Discussion
Public comments for Eito Sedin Tumi Amare Bojhale are available on the discussion page.
View discussion