এক হাতে মোর পূজার থালা, আর এক হাতে মালা,
মন যা চাহে নাও তোমার মন যা চাহে নাও
বাইরে আমার চাঁদের আলো, ঘরে প্রদীপ জ্বালা,
বল গো তুমি কি চাও। তোমার মন নাও।।
তোমায় কি দিয়ে আজ করব বরণ,
কোথায় তোমার পাতবো আসন
কি নাম ধরে ডাকবো তোমায় তুমি বলে দাও।
তোমার মন নাও।।
অধরে মোর হাসির মায়া, অশ্রু দু’নয়নে,
অঞ্জলিতে প্রণাম আছে, প্রেম রয়েছে মনে।
বল আমার মুখের সে কোন ভাষা,
শুনে তোমার মিটবে আশা
পূজার আছে প্রেমের বাণী তাই মোরে শেখাও,
তোমার মন নাও।।
Discussion
Public comments for Ek Hate Mor Pujar Thala are available on the discussion page.
View discussion