একা একা কেন ভাল লাগে না
কোনো কাজে মন কেন বসে না
আমার কী হতে কী হয়ে গেল
আমি নিজেই কিছু বুঝি না
মেঘ যদি ডাকে উতলা হয়ে
ময়ূরী নাচে ও ও ও
মন খুঁজে যাকে সে কেন আজও আড়ালে আছে
উজাড় করে দেব সবই তারই কাছে
হো ও ও… উজাড় করে দেব সবই তারই কাছে
মৌবনে মৌমাছি কেন আসে না না না
একা একা কেন ভাল লাগে না
কোন কাজে মন কেন বসে না
আমার কী হতে কী হয়ে গেলো
আমি নিজেই তো কিছুই বুঝি না
নীড়হারা পাখি সোহাগে প্রেমের উজানে মাতে হো ও ও
পথ চেয়ে থাকি গোপনে কেহ ধরে না হাতে
স্বপ্ন দেখে চলি প্রতি দিবস রাতে হো ও ও
স্বপ্ন দেখে চলি প্রতি দিবস রাতে হো ও ও
ঝরঝর ঝরণা মন কেউ নিলো না না না
একা একা কেন ভাল লাগে না
কোন কাজে মন কেন বসে না
আমার কী হতে কী হয়ে গেলো
আমি নিজেই তো কিছুই বুঝি না
Discussion
Public comments for Eka Eka Keno Bhalo Lage Na are available on the discussion page.
View discussion