Back to Library
Philosophical

সোনা চান্দি টাকা পয়সা কিছুই চাই না Sona Chandi Taka Poisa Kichui Chai Na

Runa Laila

Sona Chandi Taka Poisa Kichui Chai Na lyrics by Runa Laila (1979). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Lyrics

সোনা চান্দি টাকা পয়সা
কিছুই চাই না
এমন একটা মন চাই
যে মনের মাঝে কোনো
কালা দাগ নাই ।।

সোনাতে খাদ আছে
জানে স্বর্ণকারে
চান্দির চমক চলে যায়
দু’দিন আগে পরে
টাকা পয়সা হাতের ময়লা
আজ আছে কাল নাই ।

দালানকোঠা, জায়গা জমি
কিছুই চাই না
এমন একটা ঘর চাই
যে ঘরে বাতি ছাড়া
আছে রোশনাই ।।

দালানে লোনায় ধরে
পুরান হলে পরে
ইটের গাঁথনি খসে পড়ে
থাকে না আস্তরে
জায়গা জমির কি দাম আছে
আবাদ করার লোক নাই ।

দালানকোঠা জায়গা জমি
কিছুই চাই না
এমন একটা ঘর চাই
যে ঘরে বাতি ছাড়া
আছে রোশনাই ।।

Read in Banglish
Sona chandi taka poisa Kichui chai na Emon ekta mon chai Je moner majhe kono Kala dag nai .. Sonate khad ache Jane swornokare Chandir chomok chole jay Du-din age pore Taka poisa hater moyla Aj ache kal nai . Dalankotha, jayga jomi Kichui chai na Emon ekta ghor chai Je ghore bati chara Ache roshnai .. Dalane lonay dhore Puran hole pore Iter gathoni khose pore Thake na astrore Jayga jomir ki dam ache Abad korar lok nai . Dalankotha jayga jomi Kichui chai na Emon ekta ghor chai Je ghore bati chara Ache roshnai ..

Related songs

More songs you may enjoy.

Romantic

Sobari Jibone Prem Ashe Ekbar

সবারই জীবনে প্রেম আসে একবার

Runa Laila

"সবারই জীবনে প্রেম আসে একবার ফাগুনেরই আঙিনায় ফুলে ফুলে ভরে যায় সব ফুলে মালা গাঁথা হয়না তো আর ।।"

Romantic

Jokhon Thambe Kolahol

যখন থামবে কোলাহল

Runa Laila

"যখন থামবে কোলাহল ঘুমে নিঝুম চারিদিক আকাশের উজ্জল তারাটা মিটমিট করে শুধু জ্বলছে"

Romantic

Mon Chay Protidin Tumi Ami Ekdin

মন চায় প্রতিদিন তুমি আমি একদিন

Runa Laila

"মন চায় প্রতিদিন তুমি আমি একদিন হাত রেখে দুটি হাতে দূর কোথাও উধাও হতে যেথায় পৃথিবী রঙ্গিন ।।"

Melancholic

Gaan Noy Jibon Kahini

গান নয় জীবন কাহিনী

Runa Laila

"গান নয় জীবন কাহিনী সুর নয় ব্যথার রাগিনী কি হবে শুনে কি পাইনি ।।"

Romantic

Jibone Morone Amra Dujon

জীবনে মরণে আমরা দু’জন

Runa Laila

"জীবনে মরণে আমরা দু’জন জ্বালবো প্রেমেরও বাতি তুমি আমার ওগো আমি তোমার আমি তোমার ওগো তুমি আমার"

Melancholic

Tomar Birohe Priyo Buke Jwole Agun

তোমার বিরহে প্রিয় বুকে জ্বলে আগুন

Runa Laila

"তোমার বিরহে প্রিয় বুকে জ্বলে আগুন একদিন কাছেই তো আসবেই যেমন আসে ফাগুন ।।"

Discussion

Public comments for Sona Chandi Taka Poisa Kichui Chai Na are available on the discussion page.

View discussion