Back to Library
Protest

একবার ঘুরে দাঁড়া Ekbar Ghure Dara

Souvik Biswas

Read Ekbar Ghure Dara in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

2024

কণ্ঠশিল্পী
সৌভিক বিশ্বাস
ধরণ
আধুনিক
Lyrics

ধর্ম অধর্ম কার রক্ষক তুই একবার ভেবে দেখ
অসহায় মানুষের হাহাকার গুলো তুই একবার শুনে দেখ
মানুষ আজ রাস্তায় বিচারের দাবিতে বাড়ছে ক্ষোভ দিন দিন
তোকেও কাঁদতে হবে ওরে পাষাণ তুই বুঝবি ঠিক একদিন

একবার ঘুরে দেখ ঘুরে দাঁড়িয়েই দেখ না
শুনতে কি পাচ্ছিস অত্যাচারিত এই জনগণের কান্না

একবার ঘুরে দাঁড়া ঘুরে দাঁড়িয়েই দেখ না
ঊর্ধ্বতনের চাপে বেঁকে যাওয়া শিরদাঁড়া সোজা করা যায় কিনা

কলরব উঠলেই থর থর কেঁপে যায় রাজার সিংহাসন
দাবার গুটির মতো ব্যবহৃত হোস তুই বিচার পাইনা জনগণ
তোর ই ক্ষমতা আছে শেষ করার এই অন্যায় অত্যাচার
তুই ঘুরে দাঁড়ালেই ফুটবে আসার আলো আসবে ন্যায়বিচার

একবার ঘুরে দেখ ঘুরে দাঁড়িয়েই দেখ না
শুনতে কি পাচ্ছিস অত্যাচারিত এই জনগণের কান্না

একবার ঘুরে দাঁড়া ঘুরে দাঁড়িয়েই দেখ না
ঊর্ধ্বতনের চাপে বেঁকে যাওয়া শিরদাঁড়া সোজা করা যায় কিনা

রাতের অন্ধকারে নরপিশাচের দল খুবলে খেলো এক প্রাণ
শেষ করে দিলো তার সকল স্বপ্ন শেষ হলো তার জীবনাভিযান
এই মেয়ে হতো যদি নিজের মেয়ে পারতিস কি চুপ করে থাকতে
দেখতে পেতিস যদি নিথর দেহ টা পারতিস কি অপরাধ ঢাকতে

জবাব চাইছে তোর মা
জবাব চাইছে তোর বোন
জবাব চাইছে প্রেমিকা
জবাব চাইছে জনগণ
জবাব চাইছে তোর মা
জবাব চাইছে তোর বোন
জবাব চাইছে প্রেমিকা
জবাব চাইছে জনগণ

কবে দেওয়ালে তোর পিঠ ঠেকে যাবে তুই করবি প্রত্যাঘাত
কবে উঠবে সেই নতুন সূর্য্য কবে হবে সেই আশার প্রভাত

একবার ঘুরে দেখ ঘুরে দাঁড়িয়েই দেখ না
ঊর্ধ্বতনের চাপে বেঁকে যাওয়া শিরদাঁড়া সোজা করা যায় কিনা

একবার ঘুরে দাঁড়া ঘুরে দাঁড়িয়েই দেখ না
শুনতে কি পাচ্ছিস অত্যাচারিত এই জনগণের কান্না

Read in Banglish
Dhormo odhormo kar rokkhok tui ekbar bhebe dekh Oshohay manusher hahakar gulo tui ekbar shune dekh Manush aj rastay bicharer dabite barche khobh din din Tokeo kadte hobe ore pashan tui bujhbi thik ekdin Ekbar ghure dekh ghure dariyei dekh na Shunte ki pacchis otthyacharita ei jonogoner kanna Ekbar ghure dara ghure dariyei dekh na Urdhhotoner chape beke jawa shirdara soja kora jay kina Kolorob uthlei thor thor kepe jay rajar shinghashon Dabar gutir moto byabohrito hosh tui bichar paina jonogon Tor-i khomota ache shesh korar ei onnyay otthyachar Tui ghure daralei phutbe ashar alo ashbe nyaybichar Ekbar ghure dekh ghure dariyei dekh na Shunte ki pacchis otthyacharita ei jonogoner kanna Ekbar ghure dara ghure dariyei dekh na Urdhhotoner chape beke jawa shirdara soja kora jay kina Rater ondho-kare noropishacher dol khuble khelo ek pran Shesh kore dilo tar sokol shopno shesh holo tar jibon-abhijan Ei meye hoto jodi nijer meye partis ki chup kore thakte Dekhte petis jodi nithor deho ta partis ki oporadh dhakte Jobab chaiche tor ma Jobab chaiche tor bon Jobab chaiche premika Jobab chaiche jonogon Jobab chaiche tor ma Jobab chaiche tor bon Jobab chaiche premika Jobab chaiche jonogon Kobe deowale tor pith theke jabe tui korbi protyaghat Kobe uthbe shei notun surjo kobe hobe shei ashar probhat Ekbar ghure dekh ghure dariyei dekh na Urdhhotoner chape beke jawa shirdara soja kora jay kina Ekbar ghure dara ghure dariyei dekh na Shunte ki pacchis otthyacharita ei jonogoner kanna

Related songs

More songs you may enjoy.

Philosophical

Hajar Takar Jharbatita

হাজার টাকার ঝাড়বাতিটা

Manna Dey and Hemant Mukherjee

"হাজার টাকার ঝাড়বাতিটা রাতটাকে যে দিন করেছে তারই নীচে বাঈজী নাচে ঠুমরী গানের টুকরো ছুঁড়ে তবলচিটা দিচ্ছে ঠেকা সারেঙ্গীটা সুর ধরেছে পিচকিরিটা ঢালছে আতর ধূপের ধোঁয়া যাচ্ছে উড়ে।।"

Joyful

Brishtir Gaan

বৃষ্টির গান

Joler Gaan

"বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বানের জলে ভাসলো পুকুর ভাসলো আমার গান। বন্ধু আইসোরে… কোলেতে বসতে দেবো, মুখে দেবো পান।"

Romantic

Eita Tomar Gaan

এইটা তোমার গান

Chandrabindoo

"এইটা তোমার গান তুমি লোডশেডিং এ চাঁদের আলোর স্বর, তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর।"

Dreamy

Emon Jodi Hoto

এমন যদি হত

Joler Gaan

"এমন যদি হত আমি পাখির মত উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ।"

Serene

Ronger Gaan

রঙের গান

Joler Gaan

"লিলুয়া বাতাস, নিরাগ পানি, আয়েসি বৈঠার ছুপ। শালুক-সাদায় ঘাসফড়িংটা উড়তে উড়তে চুপ। কালো পানকৌড়ি ভাসতে ভাসতে ডুব॥"

Melancholic

Avijog

অভিযোগ

Tanveer Evan

"আমার সকল অভিযোগে তুমি তোমার মিষ্টি হাসিটা কি আমি আমার না বলা কথার ভাজে তোমার গানের কত সুর ভাসে।"

Discussion

Public comments for Ekbar Ghure Dara are available on the discussion page.

View discussion