Back to Library
Social Commentary

বৌ কথা কও বলে পাখী আর ডাকিস না Bou Katha Kao Bole Pakhi Ar Dakis Na

Sabita Chowdhury

Read Bou Katha Kao Bole Pakhi Ar Dakis Na in Bengali and Banglish transliteration, from Surer Jharna.

Updated

Album
Surer Jharna
Release

1990

গীতিকার
সলিল চৌধুরী
কণ্ঠশিল্পী
সবিতা চৌধুরী
ধরণ
আধুনিক
Lyrics

বৌ কথা কও বলে পাখী আর ডাকিস না
কি হবে কথা বলে
হৃদয়ের দুয়ার খুলে
বোবা বৌ থাকা ভালো তা কি জানিস না?

মুখরা অপবাদের ভাগী ছিলেম আমি
শাশুড়ি ননদীর সাথে খোঁটা দিতেন স্বামী
বলেছিলে তিলে তিলে
মরার চেয়ে সবাই মিলে
প্রতিবাদের মিছিলে কেন মরিস না?

এ দেশের বৌ-এর কথা জানেন অন্তর্যামী
শুধু সন্তানের বোঝা
সব বুঝে কিছু না বোঝা
যা কিছু হোক্, মাথায় আছেন পরম গুরুস্বামী

জানো কি ফল হবে কথা বৌ যদি আজ বলে
সারা দেশের বুকটি জুড়ে আগুন যাবে জ্বলে
চুলোয় যাবে অলস শাসন
নাকে কাঁদার বিলাস ব্যসন
রসাতলে যাবে শাসন তা কি জানিস না?

Read in Banglish
Bou kotha ko bole pakhi ar dakis na Ki hobe kotha bole Hridoyer duyar khule Boba bou thaka bhalo ta ki janis na? Mukhra opobader bhagi chilem ami Shashuri nonodir sathe khota diten swami Bolechile tile tile Morar cheye sobai mile Protibader michile keno moris na? E desher bou-er kotha janen ontorjami Shudhu sontaner bojha Sob bujhe kichu na bojha Ja kichu hok, mathay achen porom guruswami Jano ki phol hobe kotha bou jodi aj bole Sara desher bukti jure agun jabe jole Chuloy jabe olos shason Nake kandar bilas bayson Rosatole jabe shason ta ki janis na?

Related songs

More songs you may enjoy.

Philosophical

Hajar Takar Jharbatita

হাজার টাকার ঝাড়বাতিটা

Manna Dey and Hemant Mukherjee

"হাজার টাকার ঝাড়বাতিটা রাতটাকে যে দিন করেছে তারই নীচে বাঈজী নাচে ঠুমরী গানের টুকরো ছুঁড়ে তবলচিটা দিচ্ছে ঠেকা সারেঙ্গীটা সুর ধরেছে পিচকিরিটা ঢালছে আতর ধূপের ধোঁয়া যাচ্ছে উড়ে।।"

Joyful

Brishtir Gaan

বৃষ্টির গান

Joler Gaan

"বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বানের জলে ভাসলো পুকুর ভাসলো আমার গান। বন্ধু আইসোরে… কোলেতে বসতে দেবো, মুখে দেবো পান।"

Romantic

Eita Tomar Gaan

এইটা তোমার গান

Chandrabindoo

"এইটা তোমার গান তুমি লোডশেডিং এ চাঁদের আলোর স্বর, তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর।"

Dreamy

Emon Jodi Hoto

এমন যদি হত

Joler Gaan

"এমন যদি হত আমি পাখির মত উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ।"

Serene

Ronger Gaan

রঙের গান

Joler Gaan

"লিলুয়া বাতাস, নিরাগ পানি, আয়েসি বৈঠার ছুপ। শালুক-সাদায় ঘাসফড়িংটা উড়তে উড়তে চুপ। কালো পানকৌড়ি ভাসতে ভাসতে ডুব॥"

Melancholic

Avijog

অভিযোগ

Tanveer Evan

"আমার সকল অভিযোগে তুমি তোমার মিষ্টি হাসিটা কি আমি আমার না বলা কথার ভাজে তোমার গানের কত সুর ভাসে।"

Discussion

Public comments for Bou Katha Kao Bole Pakhi Ar Dakis Na are available on the discussion page.

View discussion