এখনো আকাশে চাঁদ ঐ জেগে আছে
যদি গো আলো তার আসে নিভে
তবু জেনে গেছি তুমি আছ কাছে।।
বুঝিনা তো কি যে বলে হাওয়া
বনতল ঝরা ফুলে ছাওয়া
ঐ নীড়ে জাগা দুটি পাখী
কূজনেতে দুজনারে যাচে।।
মনে রেখো এই কাছে থাকা
শপথের সুরে কাছে ডাকা।
কথা হারা এই নীরবতা
মনে মনে রচে রূপকথা
তাই কোন কথা নয় যদি
এই আবেশ ভেঙে যায় পাছে।।
Discussion
Public comments for Ekhono Akashe Chand Oi Jege Ache are available on the discussion page.
View discussion