Back to Library
Melancholic

একখানা মেঘ ভেসে এল আকাশে Ekkhana Megh Bheshe Elo Akashe

Ruma Guha Thakurta

Read Ekkhana Megh Bheshe Elo Akashe in Bengali and Banglish transliteration, from Chayanika.

Updated

Lyrics

একখানা মেঘ ভেসে এল আকাশে
একঝাঁক বুনো-হাঁস পথ হারালো
একা একা বসে আছি জানালা পাশে
সে কি আসে, যারে আমি বেসেছি ভালো

এলোমেলো হাওয়া চোখে স্বপ্ন আনে
শর্মিলা মনে আজ কেন কে জানে
ভালোবেসে চুপি চুপি দিয়েছে দোলা
একমুঠো অনুরাগ মন ভরালো

আমি একা যক্ষ এই শহরের
যারে ডাকি কেন তার পাই না সাড়া
চোখে তাই ঝরো ঝরো বৃষ্টি ধারা

ছায়া ছায়া নিভু নিভু আলোর রেখা
এ সময়ে ভালো আর লাগে না একা
বাতাসের হাতে আজ পেলাম চিঠি
বিরহের কথা মেঘ লিখে পাঠালো

Read in Banglish
Ekkhana megh bheshe elo akashe Ekjhak buno-hans poth haralo Eka eka boshe achhi janala pashe She ki ashe, jare ami beshechhi bhalo Elomelo hawa chokhe swopno ane Shormila mone aj keno ke jane Bhalobeshe chupi chupi diyechhe dola Ekmutho onurag mon bhoralo Ami eka jokkho ei shohorer Jare daki keno tar pai na shara Chokhe tai jhoro jhoro brishti dhara Chhaya chhaya nibhu nibhu alor rekha E shomoye bhalo ar lage na eka Batasher hate aj pelam chithi Biroher kotha megh likhe pathalo

Related songs

More songs you may enjoy.

Romantic

E To Noy Shudhu Gan

এ তো নয় শুধু গান

Deepak Moitra

"এ তো নয় শুধু গান এ যেন তোমার কিছু অনুরাগ আর কিছু অভিমান।"

Philosophical

Ko Fota Chokher Jol

ক’ফোঁটা চোখের জল

Manna Dey

"ক’ফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি ভালবাসবে? পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে কী করে এখানে তুমি আসবে।"

Melancholic

Avijog

অভিযোগ

Tanveer Evan

"আমার সকল অভিযোগে তুমি তোমার মিষ্টি হাসিটা কি আমি আমার না বলা কথার ভাজে তোমার গানের কত সুর ভাসে।"

Melancholic

Deep Chilo Shikha Chilo

দীপ ছিলো শিখা ছিলো

Manna Dey

"দীপ ছিলো শিখা ছিলো শুধু তুমি ছিলেনা বলে আলো জ্বললো না ভাষা ছিলো কথা ছিলো কাছে ডাকলে না বলে মন কথা বলল না"

Melancholic

Diary-er Patagulo Chhire Phelechhi

ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি

Tapan Chowdhury

"ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি যেখানে লিখা ছিল তোমার কথা পারিনি ছিঁড়তে আমি মনের খাতা যেখানে জমে আছে হাজার ব্যথা"

Philosophical

Sobai To Sukhi Hote Chay

সবাই তো সুখী হতে চায়

Manna Dey

"সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয়না জানিনা বলে যা লোকে সত্যি কিনা কপালে সবার নাকি সুখ সয়না"

Discussion

Public comments for Ekkhana Megh Bheshe Elo Akashe are available on the discussion page.

View discussion