একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার ।।
তোমার স্বাধীনতা গৌরব সৌরভে
এনেছে আমার প্রাণের সূর্যে রৌদ্রেরও সজীবতা
দিয়েছে সোনালী সুখী জীবনের দৃপ্ত অঙ্গীকার ।।
তোমার ছায়া ঢাকা রৌদ্রেরও প্রান্তরে
রেখেছি অতল অমর বর্ণে মুক্তির স্নেহ মাখা
জেনেছি তুমি জীবন মরণে বিমুগ্ধ চেতনার ।।
Discussion
Public comments for Ekti Bangladesh Tumi Jagroto Jonotar are available on the discussion page.
View discussion