একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি
তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী।
একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি।
কিছু পলাশের নেশা, কিছু বা চাঁপায় মেশা
কিছু পলাশের নেশা, কিছু বা চাঁপায় মেশা
তাই দিয়ে সুরে সুরে, রঙে রসে জাল বুনি
তাই দিয়ে সুরে সুরে, রঙে রসে জাল বুনি
রচি মম ফাল্গুনি।
একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি।
যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে
চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে
চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে
যেটুকু যায়রে দূরে, ভাবনা কাঁপায় সুরে
যেটুকু যায়রে দূরে, ভাবনা কাঁপায় সুরে
তাই নিয়ে যায় বেলা নূপুরের তাল গুনি,
তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি
রচি মম ফাল্গুনি।
একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি
তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনী,
একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি।
Discussion
Public comments for Ektuku Choya Lage are available on the discussion page.
View discussion