সংলাপ – প্রেম যেন এক অতিথির মত কখনো জীবনে আসে ফুল-ডোরে বাঁধে, কখনো আবার অশ্র ঝরিয়ে চলে যায়॥
প্রেম বড় মধুর
কভু কাছে, কভু সুদূর
কখনো জীবনে ফুল ফোটায়
কাঁদিয়ে যায় সে দূর॥
প্রেম যেন নদী ভাঙে আর গড়ে
জীবনের দু’টি কূল ঘিরে
ভাঙা-গড়া খেলা, খেলে সারা বেলা
তীর ছুঁয়ে যায় ধীরে ধীরে
মিলনের গান গায়
বিরহের কান্নায়
হৃদয়ে বাজায় নূপুর॥
ভাঙা-গড়া ছন্দে, কখনো আনন্দে
কখনো যে সুর বিধূর॥
প্রেম যেন নারী আলো আর ছায়া
জীবনের নীলাকাশ ঘিরে
কখনো সে মায়া কখনো আলেয়া
মায়াবিনী দু’টি আঁখি-তীরে
ছায়াছবি এঁকে যায়
সুখে দুখে ঝঞ্ঝায়
আকাশে মেঘের সিঁদুর
বকুলের গন্ধে
ভরে’ সে সকাল-দুপুর॥
Discussion
Public comments for Prem Boro Modhur are available on the discussion page.
View discussion