এসো গৌর গুণমণি জগতের চিন্তামণি
পতিত পাবন অবতার।
তুমি হে পরম গুরু মনোবাঞ্ছা কল্পতরু
অনাথের নাথ সারাৎসার।।
শ্রী রাধার ভাবাবেশে অভাবকাক্তি অভিলাষে
শ্রীকৃষ্ণচৈতন্য অবতার।
ধন্য কলি ধন্য যুগ অবতীর্ণ শ্রীচৈতন্য
কলিযুগ সর্বযুগ সার
তপ যজ্ঞ যাগ ধ্যান হরিনাম সংকীর্তন
কলিযুগ করিতে নিস্তার।
বিনামূল্যে প্রেমধন অন্যাচনে বিতরণে
নাহি কর কুলের বিচার
করুণার অবতার ভাবে না হইবে আর
পাপী তাপী করিতে উদ্ধার।
শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র বলরাম নিত্যানন্দ
মহাদেব দ্বৈত অবতার।
ব্রহ্মা হৈল হরিদাস নারদ মুনি শ্রীনিবাস
যত প্রিয় ভক্তবৃন্দ আর।
অতিদীন অকিঞ্চন কহে শ্রীরাধারমণ
নিজ গুণে কর মোরে পার।।
Discussion
Public comments for Esho Goura Gunamoni Jogoter Chintamoni are available on the discussion page.
View discussion