এসো হে অপারের কাণ্ডারী।
আমি পড়েছি অকূল পাথারে
দেও আমায় চরণ-তরী।
প্রাপ্ত পথ ভুলে হে এবার
ভব-রোগে জ্বলবো কত
আর তুমি নিজ গুণে শ্রীচরণ দেও
তবে তল পেতে পারি।
কোথা হতে এলাম হেথায়
আবার জানি যাই আমি কোথায়
তুমি মনোরথের সারথি হয়ে
স্বদেশে রও মনেরি৷
পতিতপাবন নাম তোমার হে সাঁই
পাপী তাপী তাইতে দেয় দোহাই
অধীন লালন বলে, তোমা বিনে
ভরসা কারে করি।
Discussion
Public comments for Esho He Aparer Kandari are available on the discussion page.
View discussion