এসো দয়াল, আমায় পার কর ভবের ঘাটে।
দেখে ভব-নদীর তুফান, ভয়ে প্রাণ কেঁপে উঠে।
পাপ-পুণ্য যতই করি
ভরসা কেবল তোমারি
তুমি যদি হও কাণ্ডারী
ভব-ভয় তার যায় ছুটে।
সাধনার বল যাদের ছিল
তারা কূল-কিনারা পেল
আমার দিন বাজে গেল
কি জানি কি হয় ললাটে।
পুরাণে শুনেছিলাম খবর
পতিতপাবন নাম তোর
লালন কয়, আমি পামর
তাইতে দোহাই দেই বটে।।
Discussion
Public comments for Eso Doyal Amay Par Kor Bhover Ghate are available on the discussion page.
View discussion