এতোটা ভালোবাসি
তবুও কম মনে হয়
তোমারই আরো কাছে
যেতে চাইছে হৃদয়
আমার এ মন
এ জীবন
হোক আরো হোক
তুমিময়
হোক
তুমিহীনা পৃথিবীতে
এক মুহুর্ত নয়
সারাদিন সারারাত
তোমারই অনুভব
থাকো আমায় ঘিরে
ভাবনার প্রহরে
আবেগী শহরে
আসো তুমি ফিরে
তোমার জন্য এই আমার
যত অনুনয়
আমার এ মন
এ জীবন
হোক আরো হোক
তুমিময়
হোক
তুমিহীনা পৃথিবীতে
এক মুহুর্ত নয়
কতটা অবুঝ হলে
শহরের কোণে কোণে
তোমাকেই খুঁজে বেড়াই
ছুঁয়ে যাই শুন্য মনে
Discussion
Public comments for Etota Valobashi are available on the discussion page.
View discussion