গানে মোর কোন ইন্দ্রধনু
আজ স্বপ্ন ছড়াতে চায়
হৃদয় ভরাতে চায় ।
মিতা মোর কাকলী কুহু,
সুর শুধু যে ঝরাতে চায় ।
আবেশ ছড়াতে চায় প্রাণে মোর ।।
মৌমাছিদের গীতালি
পাখায় বাজায় মিতালী ।
নীড় দোলানো সুরে আমার
কন্ঠে মালা পরাতে চায় হায় ।।
মিতা মোর কাকলী কুহু…
বাতাস হলো খেয়ালী
শোনায় কি গান হেঁয়ালি ।
কে জানে গো কার বাঁশী
আজ কি সুর প্রাণে ধরাতে চায় হায় ।।
মিতা মোর কাকলী কুহু…
Discussion
Public comments for Gane Mor Kon Indrodhonu are available on the discussion page.
View discussion