যেখানে স্বপ্নে-সুরে রইবে ভরে তোমার-আমার মন
সেখানে তোমায় আমি গান শোনাবো, রইলো নিমন্ত্রণ।
যেখানে আকাশ নীলে নীল
আর তোমার বাঁশির সুরে হবে আমার হাসির মিল
যেখানে ফুলে ফুলে সারা বেলা অলির গুঞ্জরণ
সেখানে তোমায় আমি গান শোনাবো, রইলো নিমন্ত্রণ।
আমার মুগ্ধ চোখের নীরব আকুলতায়
আমার প্রাণের কথা খুঁজে পাবে সেই গানেরই কথায়
যেখানে পলাশ লালে লাল
আর আমার পাশে তুমি, ওগো, রইবে চিরকাল
যেখানে শপথ ভরা মিলন দোঁহের হবে চিরন্তন।
Discussion
Public comments for Jekhane Swapne Sure are available on the discussion page.
View discussion