Back to Library
Romantic

ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা Ghum Ghum Chand Jhikimiki Tara

Sandhya Mukhopadhyay

Ghum Ghum Chand Jhikimiki Tara lyrics by Sandhya Mukhopadhyay (1955). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Lyrics

ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা এই মাধবী রাত
আসেনি তো বুঝি আর জীবনে আমার ।
এই চাঁদেরও তিথিরে বরন করি –
ওগো মায়াভরা চাঁদ আর ওগো মায়াবিনী রাত ।।

বাতাসেরও সুরে শুনেছি বাঁশি তার
ফুলে ফুলে ওই ছড়ানো যে হাসি তার ।
এই মধুর হাসিতে হৃদয় ভরি –
এই চাঁদেরও তিথিরে বরন করি ।
ওগো মায়াভরা চাঁদ আর ওগো মায়াবিনী রাত ।।

সব কথা গান সুরে সুরে যেন রূপকথা হয়ে যায়
ফুলঋতু আজ এল বুঝি মোর জীবনের ফুল ছায় ।
কোথায় সে কত দূরে জানিনা ভেসে যাই
মনে মনে যেন স্বপ্নের দেশে যাই ।
আজ তাই কি জীবনে বাসর গড়ি –
এই চাঁদেরও তিথিরে বরন করি ।
ওগো মায়াভরা চাঁদ আর ওগো মায়াবিনী রাত ।।

Read in Banglish
Ghum ghum chand jhikimiki tara ei madhabi raat asheni to bujhi aar jibone amar . ei chandero tithire boron kori – ogo mayabhara chand aar ogo mayabini raat .. batashero sure sunechi banshi tar phule phule oi chorano je hashi tar . ei modhur hashite hridoy bhori – ei chandero tithire boron kori . ogo mayabhara chand aar ogo mayabini raat .. sob kotha gaan sure sure jeno rupkotha hoye jay phulritu aaj elo bujhi mor jibonero phul chhay . kothay se koto dure janina bhese jai mone mone jeno shopner deshe jai . aaj tai ki jibone basor gori – ei chandero tithire boron kori . ogo mayabhara chand aar ogo mayabini raat ..

Related songs

More songs you may enjoy.

Romantic

Jekhane Swapne Sure

যেখানে স্বপ্নে সুরে

Sandhya Mukhopadhyay

"যেখানে স্বপ্নে-সুরে রইবে ভরে তোমার-আমার মন সেখানে তোমায় আমি গান শোনাবো, রইলো নিমন্ত্রণ। যেখানে আকাশ নীলে নীল আর তোমার বাঁশির সুরে হবে আমার হাসির মিল"

Romantic

Gane Mor Kon Indrodhonu

গানে মোর কোন ইন্দ্রধনু

Sandhya Mukhopadhyay

"গানে মোর কোন ইন্দ্রধনু আজ স্বপ্ন ছড়াতে চায় হৃদয় ভরাতে চায় ।"

Romantic

Thun Thun Thun Kankone Je Ki Sur Baje Re

ঠুন ঠুন ঠুন কাঁকনে যে কি সুর বাজেরে

Sandhya Mukhopadhyay

"ঠুন ঠুন ঠুন কাঁকনে যে কি সুর বাজেরে মনের ময়ূরী মেলে দিল পাখা লাজেরে ।।"

Romantic

E Modhurat Shudhu Phul Papiyar

এ মধুরাত শুধু ফুল পাপিয়ার

Sandhya Mukhopadhyay

"এ মধুরাত শুধু ফুল পাপিয়ার এ মায়ারাত শুধু তোমার-আমার ।। মায়াবী চাঁদের সনে চামেলী জাগিছে বনে"

Melancholic

Baire Amar Ja Dekho Go

বাইরে আমার যা দেখ গো সবটুকু তার অভিনয়

Sandhya Mukhopadhyay

"বাইরে আমার যা দেখ গো সবটুকু তার অভিনয়। আসল সোনা হারিয়ে অঙ্গ মেকি সোনায় ভরে রয়।"

Devotional

Dekhe Elam Tare Sokhi

দেখে এলাম তারে সখী

Sandhya Mukhopadhyay

"দেখে এলাম তারে সখী দেখে এলাম তারে। একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে।।"

Discussion

Public comments for Ghum Ghum Chand Jhikimiki Tara are available on the discussion page.

View discussion