গাঙে জোয়ার এল ফিরে তুমি এলে কই।
খিড়কি দুয়ার খুলে পথ-পানে চেয়ে রই॥
কালোজামের ডালের ফাঁকে
আমায় দেখে কোকিল ডাকে,
আজও কেন যায় না দেখা তোমার নায়ের ছই॥
চুল বেঁধে আর সেজে গুজে পিদিম জ্বালাই সাঁঝে,
ঠাকুরঝিরা মুচকি হাসে, আমি মরি লাজে।
বাদলা রাতে বৃষ্টি ঝরে
মন যে আমার কেমন করে
আমার চোখের জলে বন্ধু মাঠ করে থই-থই॥
Discussion
Public comments for Gange Joyar Elo Phire Tumi Ele Koi are available on the discussion page.
View discussion