Back to Library
Melancholic

শাওন আসিল ফিরে সে ফিরে এল না Shaon Ashilo Phire Se Phire Elo Na

Kazi Nazrul Islam

Read Shaon Ashilo Phire Se Phire Elo Na in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

1943

Lyrics

শাওন আসিল ফিরে, সে ফিরে এল না
বরষা ফুরায়ে গেল, আশা তবু গেল না॥

ধানির-রং ঘাঘরি, মেঘ-রং ওড়না
পরিতে আমারে মা গো অনুরোধ কোরো না
কাজরির কাজলা মেঘ পথ পেল খুঁজিয়া
সে কি ফেরার পথ পেল না মা, পেল না॥

আমার বিদেশিরে চিনিতে অনুক্ষণ
বুনো হাঁসের পাখার মতো উড়ু উড়ু করে মন।

অথৈ জলে মা গো মাঠ ঘাট থই থই,
আমার হিয়ার আগুন নিভিল কই,
কদম-কেশর বলে, ‘কোথা তোর কিশোর’,
চম্পা ডালে দোলে শূন্য দোলনা।

Read in Banglish
Shaon ashilo phire, se phire elo na Borosha phuraye gelo, asha tobu gelo na॥ Dhanir-rong ghaghari, megh-rong orna Porite amare ma go onurodh koro na Kajrir kajla megh poth pelo khujiya Se ki pherar poth pelo na ma, pelo na॥ Amar bideshire chinite onukhon Buno hansher pakhar moto uru uru kore mon. Athoi jole ma go math ghat thoi thoi, Amar hiyar agun nivilo koi, Kodom-keshor bole, ‘kotha tor kishor’, Chompa dale dole shunyo dolna.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Badal-Baye Mor Nibhiya Geche Bati

বাদল-বায়ে মোর নিভিয়া গেছে বাতি

Kazi Nazrul Islam

"বাদল-বায়ে মোর নিভিয়া গেছে বাতি। তোমার ঘরে আজ উৎসবের রাতি। তোমার আছে হাসি, আমার আঁখি-জল,"

Melancholic

Megh Medur Baroshar Kotha Tumi

মেঘ-মেদুর বরষার কোথা তুমি

Kazi Nazrul Islam

"মেঘ-মেদুর বরষার কোথা তুমি ফুল ছড়ায়ে কাঁদে বনভূমি। ঝুরে বারিধারা, ফিরে এসো পথহারা,"

Melancholic

Pardesi Megh Jao Re Phire

পরদেশী মেঘ যাও রে ফিরে

Kazi Nazrul Islam

"পরদেশী মেঘ যাও রে ফিরে। বলিও আমার পরদেশী রে।। সে দেশে যবে বাদল ঝরে কাঁদে না কি প্রাণ একেলা ঘরে,"

Romantic

Piya Papiya Piya Bole

পিয়া পাপিয়া পিয়া বোলে

Kazi Nazrul Islam

"পিয়া পাপিয়া পিয়া বোলে। ‘পিউ পিউ পিউ কাঁহা’ পাপিয়া পিয়া বোলে॥"

Romantic

Ghore Jodi Ele Priyo

ঘরে যদি এলে প্রিয়

Kazi Nazrul Islam

"ঘরে যদি এলে প্রিয় নাও একটি খোঁপার ফুল। আমার চোখের দিকে চেয়ে ভেঙে দাও মনের ভুল॥"

Romantic

Nai Porile Noton Khonpay

না-ই পরিলে নোটন খোঁপায়

Kazi Nazrul Islam

"না-ই পরিলে নোটন খোঁপায় ঝুমকো-জবার ফুল। এমনি এসো লুটিয়ে পিঠে আকুল এলোচুল॥"

Discussion

Public comments for Shaon Ashilo Phire Se Phire Elo Na are available on the discussion page.

View discussion