গৌর ছাড়া হইলাম গো প্ৰাণ কান্দে গৌরাঙ্গ বৈলে
প্ৰাণ কান্দে গৌরাঙ্গ বৈলে, সোনার গৌর না হরিলে
গৌরার মস্তকেতে সোনার চূড়া বান্ধা গো।
গৌরার মাথায় ঝাঁকরা কেশ ধরে গৌরায় নানাবেশ
অয়গো আমার সোনার গৌরা হেলিয়া হেলিয়া পড়ে।
তোমরা নি দেইখাছ যাইতে নবীন সন্ন্যাসী বেশে
আমার রসের গৌরাঙ্গ লুকাইল কোথায় রে।
ভাইবে রাধারমণ বলে যে জ্বালায় মোর অঙ্গ জ্বলে
ওগো আমি জ্বালায় জ্বলিয়া হৈলাম ছাই গো।
Discussion
Public comments for Gaur Chhara Hoilam Go are available on the discussion page.
View discussion