নিদয়া হবে বলি আগেতে না জানি বন্ধু শ্যাম গুণমণি।
আমি তোমার, তুমি আমার ভিন্ন নাই যে জানি।
ওরে, আমায় ছাড়িয়ে ভদ্রার কুঞ্জে পোহাইল রজনী।
আর তুমি হও রে কল্পতরু আমি হই রে লতা।
ওরে দুইচরণ বেড়িয়া রাখামু ছাইড়া যাইবা কোথা।
আর ভাবিয়া রাধারমণ বলে, শ্যামাগো রসবতী
ব্ৰজপুরের মাঝে তোমরা কয় ঘর আছে সতী?
Discussion
Public comments for Nidoya Hobe Boli Agete Na Jani are available on the discussion page.
View discussion