এই যে এমন লাগে
কেমন যেন ওলট পালট
একে কি ভাল লাগা, না ভালোবাসা বলে?
এটা শুধু কি আমারই হয়?
নাকি তোরও এমনি হয়?
ছেলেমানুষি এ কোন, যে মন মধ্যে লাগে?
সারাক্ষণ কেন ইচ্ছেমতন
তোর সাথে যদি একটু থাকি
অগোছালো তোর সমস্তটাই
নিজের মধ্যে রাখি
একি ঘোর, একি ঘোর মধ্যে থাকি
আমি তোর, আমি তোর মধ্যে থাকি…
চাঁদ ছুঁয়ে পড়া আলোতে
থাকিস মন্দ ভালোতে
হয় আসে অবসন্ন, মন কেন তোর জন্য?
কবিতায় ভরা অলস দিন
উপমায় রাত অন্তহীন
চোখ বুজলেই তোকে, চিত্রকল্পে আঁকি
সারাক্ষণ কেন ইচ্ছেমতন
তোর সাথে যদি একটু থাকি
অগোছালো তোর সমস্তটাই
নিজের মধ্যে রাখি
একি ঘোর, একি ঘোর মধ্যে থাকি
আমি তোর, আমি তোর মধ্যে থাকি…
Discussion
Public comments for Ghor are available on the discussion page.
View discussion