ঘুম ঘুম চোখ মেলে দিয়ে সূর্য মুচকি হাসে
সেই হাসিতে স্বপ্ন যত সুরের খেয়ায় ভাসে
মনের ভেতর রঙের আচল রাঙিয়ে দিল সবি
তোমার কাছে তুলে দিলাম সুরে আকা ছবি।
আসবে ফাগুন পুরাবে জানি অপেক্ষারি দিন
মনে মনে শোধ হবে যে ভালোবাসার ঋণ
হৃদয় কোনে সংগোপনে সুরেরি আহবান
বুকের মাঝে আজো বাজে সেই সে দিনের গান
জানবেনা তো কেউ কোনদিন কিসের এই পিছুটান।
স্মৃতির ধুলো বৃষ্টি মেখে ঝরে অবিরাম
কেমন আছি তেমনি করে যেমনি ছিলাম
হৃদয় কোনে সংগোপনে সুরেরি আহবান
বুকের মাঝে আজো বাজে সেই সে দিনের গান
জানবেনা তো কেউ কোনদিন কিসের এই পিছুটান।
Discussion
Public comments for Ghum Ghum Chokh Mele Diye are available on the discussion page.
View discussion