গভীর হয়েছে রাত পৃথিবী ঘুমায়
হয়তো তুমিও গেছ ঘুমিয়ে
শুধু আমার দু’চোখে ঘুম আসেনা
কেন ঘুম আসেনা
বুঝি ঘুমের সে রাত গেছে ফুরিয়ে
যে রাতে এ মন আসে মনের কাছে
দু’হাত জড়িয়ে ধরে হারায় পাছে
কিছু পায় কিছু আরো দিয়ে যেতে চায়
কামনার দুই কুল ভাসিয়ে
এই রাতে আঁধার চিরে
একটু পরেই জানি আলোক উঠবে
স্বপ্নের মায়া মাখা তোমার আঁচল জুড়ে
এক মুঠো সোনা রোদ হেসে উঠবে
জেনো তবু কিছু আর আমি চাইবোনা
তোমায় শোনাতে গান আর গাইবোনা
এ রাতে আমি একা কেউ সাথী নেই
তাই বুঝি ঘুম গেছে হারিয়ে
Discussion
Public comments for Gobhir Hoyeche Raat Prithibi Ghumay are available on the discussion page.
View discussion