Back to Library
Devotional

গৌরচান্দ বিনে আর করুণা পাথার Gourachanda Bine Aar Karuna Pathar

Radharaman Dutta

Gourachanda Bine Aar Karuna Pathar lyrics by Radharaman Dutta. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
রাধারমণ দত্ত
ধরণ
বাউল
Lyrics

গৌরচান্দ বিনে আর করুণা পাথার, আর কি হবে ভবে।
সংকীর্তন ছলে হরি হরি বলে প্রেমে জগৎ ভাসায় আপনি ডুইবে।

মন্ত্ৰ মহৌষধি সিঞ্চে নিরবধি পাপীতাপী আর কি রবে।
দেখি জীবের দুখ, ত্যজি নিজ সুখ, যাচিয়া প্ৰেম বিলায় জীবে।

চৌদ্দ মন্বন্তরে, কতই যুগান্তরে নিত্যলীলা ভবাৰ্ণবে।
ধন্য কলিকালে, সুরধুনীর কুলে, মানুষলীলা রাধা ভাবে।

পাতকী নিস্তার, চৈতন্য অবতার, বুঝা গেছে অনুভবে।
শ্ৰীরাধারমণ করে আকিঞ্চন, আমায় কৃপা হবে কবে।

Read in Banglish
Gourachanda bine aar karuna pathar, aar ki hobe bhobe. Sankirtan chhole hari hari bole preme jogot bhashay apni duibe. Mantra mahoushodhi shinche nirobodhi papitapi aar ki robe. Dekhi jiber dukh, tyaji nijo sukh, jachiya prem bilay jibe. Chouddo monvontore, kotoi jugantore nityolila bhobarnobe. Dhonyo kolikale, suradhunir kule, manushlila radha bhabe. Patoki nistar, chaitanya abatar, bujha geche onubhobe. Shriradharaman kore akinchon, amay kripa hobe kobe.

Related songs

More songs you may enjoy.

Devotional

Sahaj Sadhan Re Mon Guru Bhajona Roilo Na

সহজ সাধন রে মন গুরু ভজনা রইল না

Radharaman Dutta

"সহজ সাধন রে মন গুরু ভজনা রইল না। গুরু কৃষ্ণ রূপে রে মন শাস্ত্ৰে ঠিকানা।"

Devotional

Shri Guru Bine E Tin Bhubone Jibone Morone Ar Keho Nai

শ্ৰী গুরু বিনে এ তিন ভুবনে জীবনে মরণে আর কেহ নাই

Radharaman Dutta

"শ্ৰী গুরু বিনে এ তিন ভুবনে জীবনে মরণে আর কেহ নাই। গুরু আদিমূল মূলে হাইও না ভুল মূল ধরিয়া কেন ডাকো না ভাই গুরু দিলে পাই, খাবাইলে সে খাই।।"

Devotional

Shyamer Bashi Mon Udasi

শ্যামের বাঁশি মন উদাসী কি মধুর শোনাইল কানে

Radharaman Dutta

"শ্যামের বাঁশি মন উদাসী কি মধুর শোনাইল কানে বাজিলো বাঁশি গহিন কাননে।।ধু।।"

Devotional

Doyal Horir Doya Bine Bhobobandhan Ke Ghuchabe

দয়াল হরির দয়া বিনে ভববন্ধন কে ঘুচাবে

Radharaman Dutta

"দয়াল হরির দয়া বিনে ভববন্ধন কে ঘুচাবে। হরি জগবন্ধু করুণা সিন্ধু আমায় নি করুণা হবে।"

Devotional

Hare Krishna Harinam Lao Re Mon Durachar

হরেকৃষ্ণ হরিনাম লও রে মন দুরাচার

Radharaman Dutta

"হরেকৃষ্ণ হরিনাম লও রে মন দুরাচার ঐ নাম না লইলে জীবন অসার।। ঝমকে পানি উঠে নাও তুমি কার ভরসায় বৈঠা বাও রে"

Devotional

Harinam Koro Saar

হরিনাম কর সার

Radharaman Dutta

"হরিনাম কর সার। একবার মনের খেদে হরি বল। মনপাখি আমার। ভবের হাটে আইস যাওয়া ঠেকাবায় রে একবার।"

Discussion

Public comments for Gourachanda Bine Aar Karuna Pathar are available on the discussion page.

View discussion