গৌরচান তোমায় পাব আর কতদিন বাকি
তুমি একবার না দিলায় দেখা জন্মভরা ডাকাডাকি।
যখন ছিলাম যার উদরে গৌরচান কতই না বলেছ আমারে
এ জনামে হবে দেখাদেখি।
আমারে পাঠাইয়া ভাবে ও গৌরচান তুমি কোথায় দিলায় লুকি
এখন জন্ম নিলাম ভূমণ্ডলে মনুষ্য উত্তম কুলে
তোমার ভুলে আর কতদিন থাকি
ভাইবে রাধারমণ কয় যদি গৌরার দয়া হয়
চরণ তলে আশ্রয় দেও দেখি।।
Discussion
Public comments for Gourchan Tomay Pabo Ar Kotodin Baki are available on the discussion page.
View discussion