Back to Library
Rebellious

গুটি Guti

Aurthohin

Guti lyrics by Aurthohin (2000). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 27, 2026

Album
Trimatrik
Release

2000

গীতিকার
সুমন
কণ্ঠশিল্পী
সুমন
ধরণ
আধুনিক
Lyrics

চেয়েছিলে সবকিছু ভেঙ্গে গুড়িয়ে দিতে
ভেবেছিলে ভেঙ্গে পড়ব আমি এই বাতাসে
করেছিলে নতুন নতুন টালবাহানা
ভেবেছিলে আকাশটা তোমার শেষ সীমানা

হাসার চেষ্টা তোমার ফোকলা দাঁতে
দিনের পর যে আবার রাতটা আসে
আকাশটা যে এখন হাতের কাছে
গুটি চালতে এখন কেমন লাগে?

ভেবেছিলে ছিটকে পড়ব আমি বহুদূর
হারিয়ে যাবে আমার গানের কথা/সুর
গিটারটাযে বাজবেনা আর আগের মত
শুকোবেনা আমার মনের এই ক্ষত

হাসার চেষ্টা তোমার ফোকলা দাঁতে
দিনের পর যে আবার রাতটা আসে
আকাশটা যে এখন হাতের নীচে
গুটি চালতে এখন কেমন লাগে?

আমি তোমার প্রতি রাতের দুঃস্বপ্ন
চমকে উঠে পানির গ্লাসে হাত বাড়ানো
গলায় তোমার আটকে যাওয়া ভয়ের কাঁটা
সে যে আমার গানের সুর গানের কথা

মরিচ খেলে তো ঝাল লাগবেই
পেঁয়াজ কাটলে তো কান্না পাবেই
আকাশটা যে এখন পায়ের নীচে
গুটি চালতে এখন কেমন লাগে?

Read in Banglish
Cheyechhile sobkichu bhenge guriye dite Bhebhechhile bhenge porbo ami ei batase Korechhile notun notun talbahana Bhebhechhile akashta tomar shesh shimana Hasar cheshta tomar fokla date Diner por je abar ratta ashe Akashta je ekhon hater kache Guti chalte ekhon kemon lage? Bhebhechhile chitke porbo ami bohudur Hariye jabe amar ganer kotha/shur Guitartaje bajbena ar ager moto Shukobena amar moner ei khoto Hasar cheshta tomar fokla date Diner por je abar ratta ashe Akashta je ekhon hater niche Guti chalte ekhon kemon lage? Ami tomar proti rater dusshopno Chomke uthe panir glasse hat barano Golay tomar atke jawa bhoyer kata She je amar ganer shur ganer kotha Morich khele to jhal lagbei Peyaj katle to kanna pabei Akashta je ekhon payer niche Guti chalte ekhon kemon lage?

Related songs

More songs you may enjoy.

Cynical

Nikrishto

নিকৃষ্ট

Aurthohin

"কখনো কি তোমার মনে হয় যে তুমি কোথাও নেই? শুরু কিংবা শেষ……অথবা মাঝামাঝি? বজ্রপাত হোক আর না হোক…ঘুম তোমার ভাঙ্গুক আর না ভাঙ্গুক"

Resilient

Cancer

ক্যান্সার

Aurthohin

"আজ রাতটা অন্যরকম, দেখছি চারিদিক ধূসর উজ্জ্বল চোখে এদিক সেদিক…নেই কেউ পাশে এটাই তো মোক্ষম সময় , তোমার সাথে মত বিনিময় শুনবে না কেউ তোমার হাহাকার, শেষ যুদ্ধে"

Confrontational

Guti 2

গুটি ২

Aurthohin

"হে হে শোন হে ছেলে যাচ্ছ কোথায় তুমি? আকাশে যে মেঘের ঘনঘটা বাজ পড়বে এখনই।"

Resilient

Chole Gele

চলে গেলে

Aurthohin

"চলে গেলে তুমি মিথ্যে মোহে আমায় একা ফেলে ভেবে ছিলে আমি ধ্বংস হব কষ্ট আর অভিমানে"

Sarcastic

Chaite Paro 2008

চাইতে পারো ২০০৮

Aurthohin

"চাইতে পারো আকাশ ভরা জোছনা ঘরের সিলিং এ সন্ধাতারাটা চাইতে পারো সারা রাত আর সারা দিন হবে না যে কখনো আর লোডশেডিং।"

Aggressive

Nikrishto 2

নিকৃষ্ট ২

Aurthohin

"আঁধার এই তিন দেয়ালের ঘরে একা একা বসে আজ কেমন লাগছে? বলেছিলাম এদিন আসবে পুরনো গানে! পুরনো গানে!"

Discussion

Public comments for Guti are available on the discussion page.

View discussion