সুরধুনীর তীরে গো সোনার গৌর উদয় হইয়াছে
দেখবে যদি আয় গো তোরা, কী শোভা ধরেছে গো।।
অঙ্গে শোভে নামাবলী আনন্দে দুই বাহু তুলি
হরি বলা হরি বল বলি প্ৰেমানন্দে নাচে গো।
যতই দেখি সাধ মিটে না, এ জগতে নাই তুলনা গো
আমায় মনে জলয় তার সঙ্গে যাইতাম
আমার কপালে যা আছে গো
ভাইবে রাধারমণ বলে আমি গৌর পদে সপিব গো।
Discussion
Public comments for Suradhunir Tire Go Sonar Gour Uday Hoiyachhe are available on the discussion page.
View discussion