Back to Library
Devotional

হরি হরি হেন দিন হইবে আমার Hari Hari Hena Dina Haibe Amara

Narottama Dasa Thakur

Hari Hari Hena Dina Haibe Amara lyrics by Narottama Dasa Thakur. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Lyrics

হরি হরি, হেন দিন হইবে আমার |
দুহুঁ-অঙ্গ পরশিব দুহু-অঙ্গ নিরখিব
সেবন করিব দোঁহাকার ||

ললিতা বিশাখা সঙ্গে সেবন করিব রঙ্গে
মালা গাঁথি দিব নানা ফুলে |
কনক সম্পুট করি কর্পুর তাম্বুল পুরি
যোগাইব অধর-যুগলে |

রাধাকৃষ্ণ বৃন্দাবন সেই মোর প্রাণধন
সেই মোর জীবন-উপায় |
জয় পতিত-পাবন দেহ মোরে এই ধন
তোমা বিনে অন্য নাহি ভায় ||

শ্রীগুরু করুণা-সিন্ধু অধম জনার বন্ধু
লোক-নাথ লোকের জীবন |
হাহা প্রভু কর দয়া দেহ মোরে পদ-ছায়া
নরোত্তম লইল শরণ ||

Read in Banglish
Hari hari, hena dina haibe amara | Duhu-anga parashiba duhu-anga nirakhiba Sebana kariba donhakara || Lalita bishakha sange sebana kariba range Mala ganthi diba nana phule | Kanaka samputa kari karpura tambula puri Yogaiba adhara-yugale | Radhakrishna brindabana sei mora pranadhana Sei mora jibana-upaya | Jaya patita-pabana deha more ei dhana Toma bine anya nahi bhaya || Shriguru karuna-sindhu adhama janara bandhu Loka-natha lokera jibana | Haha prabhu kara daya deha more pada-chaya Narottama laila sharana ||

Related songs

More songs you may enjoy.

Devotional

Shuno Go Moromo Shoi

শুন গো মরম সই

Dwija Chandidas

"শুন গো মরম সই! যখন আমার, জনম হইল, নয়ন মুদিয়া রই।।"

Devotional

Naba Brindaban Nabin Tarugan

নব বৃন্দাবন নবীন তরুগণ

Vidyapati

"নব বৃন্দাবন, নবীন তরুগণ, নব নব বিকশিত ফুল। নবীন বসন্ত নবীন মলয়ানিল মাতল নব অলিকুল।"

Devotional

Nibedan Shuno Shuno Binoda Nagara

নিবেদন শুন শুন বিনোদ নাগর

Chandidas

"নিবেদন শুন শুন বিনোদ নাগর। তোমারে ভজিয়া মোর কলঙ্ক অপার।। পর্ব্বত সমান কুল শীল তেয়াগিয়া। ঘরের বাহির হইলাম তোমার লাগিয়া।।"

Devotional

Chichi Maner Lagi Shyam Bodhure

ছিছি মানের লাগি শ্যাম বঁধুরে হারাইয়া ছিলাম

Chandidas

"ছিছি মানের লাগি, শ্যাম বঁধুরে, হারাইয়া ছিলাম। শ্যামল সুন্দর, মধুর মূরতি, পরশে শীতল হৈলাম।।"

Devotional

Kishor Boyosh Koto Boidogodhi Thaam

কিশোর বয়স কত বৈদগধি ঠাম

Balaram Das

"কিশোর বয়স কত বৈদগধি ঠাম | মুরতি-মরকত অভিনব কাম || প্রতি অঙ্গ কোন্ বিধি নিরমিল কিসে | দেখিতে দেখিতে কত অমিয়া বরিষে ||"

Devotional

Uthite Kishori Bosite Kishori

উঠিতে কিশোরী বসিতে কিশোরী কিশোরী গলার হার

Chandidasa

"উঠিতে কিশোরী, বসিতে কিশোরী, কিশোরী গলার হার। কিশোরী ভজন, কিশোরী পূজন, কিশোরী চরণ সার।।"

Discussion

Public comments for Hari Hari Hena Dina Haibe Amara are available on the discussion page.

View discussion