Back to Library
Devotional

হে গোবিন্দ গোপিনাথ He Gobinda Gopinath

Narottam Das

He Gobinda Gopinath lyrics by Narottam Das. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 25, 2026

Album
Prarthana
Release

Unknown

গীতিকার
নরোত্তম দাস
Lyrics

হে গোবিন্দ গোপিনাথ
কৃপা করি রাখ নিজ সাথে |

কামক্রোধ ছয় জনে লৈয়া ফিরে নানা স্থানে
বিষম ভুঞ্জায় নানামতে || ধ্রু ||

হইয়া মায়ার দাস করি নানা অভিলাষ
তোমার স্মরণ গেল দূরে |
অর্থলাভ এই আশে কপট বৈষ্ণব-বেশে
ভ্রমিয়া বুলিয়ে ঘরে ঘরে ||

অনেক দুঃখের পরে লৈয়াছিলা ব্রজপুরে
কৃপা ডোর গলায় বাঁধিয়া |
দৈবমায়া বলাত্কারে খসাইয়া সেই ডোরে
ভবকূপে দিলেক ডারিয়া ||

পুন যদি কৃপা করি এ জনার কেশে ধরি
টানিয়া তোলহ ব্রজভূমে |
তবে সে দেখিয়ে ভাল নহে বোল ফুরাইল
কহে দীন নরোত্তমদাস ||

Read in Banglish
He Gobinda Gopinath Kripa kori rakho nijo sathe | Kamakrodha chhoy jone loiya phire nana sthane Bishama bhunjaya nanamote || dhru || Hoiya mayara dasa kori nana abhilasha Tomara smarana gelo dure | Arthalabha ei ashe kapata vaishnava-beshe Bhramiya buliye ghore ghore || Aneka duhkhera pore loiyachila Brajapure Kripa dora golaya bandhiya | Daibamaya balatkare khasaiya sei dore Bhabakupe dileka dariya || Puna jodi kripa kori e jonara keshe dhori Taniya tolaha Brajabhume | Tobe se dekhiye bhalo nohe bolo phurailo Kohe dina Narottamadasa ||

Related songs

More songs you may enjoy.

Devotional

Hari Hari Ar Ki Emon Dosha Hoibo

হরি হরি আর কি এমন দশা হৈব

Narottam Das

"হরি হরি আর কি এমন দশা হৈব | এ ভব সংসার তেজি পরম আনন্দে মজি আর কবে ব্রজভূমে যাইব ||"

Devotional

Kiba Se Tomar Prem

কিবা সে তোমার প্রেম কত লক্ষ-কোটি হেম

Narottam Das

"কিবা সে তোমার প্রেম কত লক্ষ-কোটি হেম নিরবধি জাগিছে অন্তরে | পুরুবে আছিল ভাগি তেঞ্চি পাইয়াছি লাগি প্রাণ কান্দে বিচ্ছেদের তরে ||"

Devotional

Duhu Mukha-Darashane Duhu Bhela Bhora

দুহু মুখ-দরশনে দুহু ভেল ভোর

Narottam Das

"দুহু মুখ-দরশনে দুহু ভেল ভোর | দুহু ক নয়নে বহে আনন্দ-লোর || দুহু তনু পুলকুত গদ গদ ভাষ | ঈষদবলোকনে লহু লহু হাস ||"

Devotional

Hari Hari Ar Kobe Emon Dosha Hobo

হরি হরি আর কবে এমন দশা হব

Narottama Dasa Thakura

"হরি হরি আর কবে এমন দশা হব | ছাড়িয়া পুরুষ-দেহ কবে বা প্রকৃতি হব দোঁহারে নূপুর পরাইব ||"

Devotional

Ki Khene Hoilo Dekha Noyone Noyone

কি খেনে হইল দেখা নয়নে নয়নে

Narottam Das

"কি খেনে হইল দেখা নয়নে নয়নে | তোমা বঁধু পড়ে মনে শয়নে স্বপনে || নিরবধি থাকি আমি চাহি পথ-পানে | মনের যতেক সুখ পরান তা জানে ||"

Devotional

Shyam Sundar Swaran Amar

শ্যাম সুন্দর স্মরণ আমার শ্যাম শ্যাম সদা সার

Dwija Chandidas

"শ্যাম সুন্দর, স্মরণ আমার, শ্যাম শ্যাম সদা সার। শ্যাম সে জীবন, শ্যাম প্রাণধন, শ্যাম সে গলার হার।।"

Discussion

Public comments for He Gobinda Gopinath are available on the discussion page.

View discussion