Back to Library
Melancholic

হাসনুহানা Hasnuhana

Fossils

Hasnuhana lyrics by Fossils (2002). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 27, 2026

Album
Fossils
Release

2002

গীতিকার
রূপম ইসলাম
কণ্ঠশিল্পী
রূপম ইসলাম
ধরণ
আধুনিক
Lyrics

ওহ মৌ,
তুমি জানো না যে মাঝরাতে
একঘেঁয়ে এই বিছানাতে
আজও কথা বলি কার সাথে।
জানি না কার কী যায় বা আসে তাতে
তাই গান গাই রাস্তাতে,
আর ভুলে যাই পস্তাতে।

জীবন চলছে না আর সোজাপথে
দেখো আজও হাসি কোনমতে,
বেঁচে গেছি বলি হতে হতে।
হয়তো মরে গেলে হতো বেশি ভাল
কেন এত সুখ ফেলে গেলো,
জীবনের সেরা স্মৃতিগুলো।

স্মৃতি এসে রোজ দরজাতে
কড়া নাড়ে, আর হাত পাতে,
আর ভেঙে পড়ে কান্নাতে।
উৎপাতে হয়ে দিশেহারা
তার ভয়ে হই ঘরছাড়া,
দিই পলায়নে আশকারা, আমায়।

এই প্রাণ, এইভাবে পলাতক হোলো
তবু যাবে কাঁহাতক বলো?
শেষ হয়ে গেলো পেট্রল-ও
থামি সুনশান ফাঁকা বাইপাস-এ
আর হৃদয়ের সার্কাস-এ,
স্মৃতি দেয় দুয়ো আর হাসে ..

বলো, ঘৃণা করবে কি প্রিয়তমা
যদি চেয়ে নিতে বলি ক্ষমা,
বলি সোকজ-টা দিতে জমা।
এ হৃদয় দপ্তর পাল্টাচ্ছে না
অবসর নেওয়া যাচ্ছে না,
আরে, ফুটেছে হাসনুহানা,
তাকাও ..

জীবন চলছে না আর সোজাপথে
দেখো আজও হাসি কোনওমতে
বেঁচে গেছি বলি হতে হতে।
হয়তো মরে গেলে হতো বেশি ভালো
কেন এত সুখ ফেলে গেলো
জীবনের সেরা স্মৃতিগুলো।

এই প্রাণ, এইভাবে পলাতক হোলো
তবু যাবে কাঁহাতক বলো ?
শেষ হয়ে গেলো পেট্রল-ও
থামি সুনশান ফাঁকা বাইপাস-এ
আর হৃদয়ের সার্কাস-এ
স্মৃতি দেয় দুয়ো আর হাসে।

Read in Banglish
Oh Mou, tumi jano na je majhrate ekgheye ei bichanate ajo kotha boli kar sathe. jani na kar ki jay ba ase tate tai gan gai rastate, ar bhule jai postate. jibon cholche na ar sojapothe dekho ajo hasi konomote, beche gechi boli hote hote. hoyto more gele hoto beshi bhalo keno eto sukh phele gelo, jiboner sera smritigulo. smriti ese roj dorjate kora nare, ar hat pate, ar bhenge pore kannate. utpate hoye dishehara tar bhoye hoi ghorchara, dii polayone ashkara, amay. ei pran, eibhabe polatok holo tobu jabe kahatok bolo? shesh hoye gelo petrol-o thami sunshan phaka bypass-e ar hridoyer circus-e, smriti dey duyo ar hase .. bolo, ghrina korbe ki priyotoma jidi cheye nite boli khoma, boli show-cause-ta dite joma. e hridoy doptor paltachche na oboshor newa jachche na, are, phuteche hasnuhana, takao .. jibon cholche na ar sojapothe dekho ajo hasi konomote beche gechi boli hote hote. hoyto more gele hoto beshi bhalo keno eto sukh phele gelo jiboner sera smritigulo. ei pran, eibhabe polatok holo tobu jabe kahatok bolo? shesh hoye gelo petrol-o thami sunshan phaka bypass-e ar hridoyer circus-e smriti dey duyo ar hase.

Related songs

More songs you may enjoy.

Nostalgic

Aro Ekbar Cholo Fire Jai

আরো একবার চলো ফিরে যাই

Fossils

"এতটা পথ পেরিয়ে এসেছি তবু দু’জনে যেনো হয়ে গেছি আরো অচেনা স্বপ্নেরা তবু খুজে যায়, জীবনের শেষ সীমানায়"

Mystical

Odvut Sei Cheleti 2

অদ্ভুত সেই ছেলেটি ২

Aurthohin

"মাঝরাতে ঘুম ভেঙে যায় একটি ছেলের কে যেন ডাকে তাকে গভীর অরণ্যে অচেনা একটি সুর বাজে তার মনে জোছনাটা তার পানে চেয়ে মুচকি হাসে"

Melancholic

Ondhokarer Pashe

অন্ধকারের পাশে

Black

"সময়ের হাতে বন্দী তুমি অবক্ষয়ের প্রভাবে দুর্বোধ্য জীবন কেবলই ইশারায় ডাকে"

Philosophical

Royecho Lipto Ki Niye

রয়েছো লিপ্ত কী নিয়ে

Lipi

"উদাসীন এই শহরে এখন ভেবে মরি তুমি রয়েছো লিপ্ত কী নিয়ে? ক্ষুব্ধ ঈগল চঞ্চুর ঘায়ে নিমেষে আমার শান্তি নিয়েছে ছিনিয়ে।"

Observational

A Shohor

এ শহর

Shohortoli

"চোরাবালির শহরে মানুষ ভর্তি মুখোশে আড়াল করে রাখে মানবিকতার ক্যাকটাসে। বিষাক্ত-পাশবিক বোধে দৃশ্যপট অবচেতন গনিকার শরীর জুড়ে চলছে গোপন গমন।"

Poetic

Aaro Ektu Rong

আরও একটু রং

Cactus

"আরও একটু রং লেগে থাকুক তুলির রুয়ায়, সূর্যাস্ত এখনও পাইনি ভাষা খুঁজে।"

Discussion

Public comments for Hasnuhana are available on the discussion page.

View discussion