Back to Library
Devotional

কি খেনে হইল দেখা নয়নে নয়নে Ki Khene Hoilo Dekha Noyone Noyone

Narottam Das

Ki Khene Hoilo Dekha Noyone Noyone lyrics by Narottam Das. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
নরোত্তম দাস
Lyrics

কি খেনে হইল দেখা নয়নে নয়নে |
তোমা বঁধু পড়ে মনে শয়নে স্বপনে ||

নিরবধি থাকি আমি চাহি পথ-পানে |
মনের যতেক সুখ পরান তা জানে ||

শাশুড়ি খুরের ধার ননদিনী রাগী |
নয়ান মুদিলে মন কান্দে শ্যাম লাগি ||

ছাড়ে ছাড়ু নিজজন তাহে না ডরাই |
কুলের ভরমে পাছে তোমারে হারাই ||

কান্দিতে কান্দিতে কহে নরোত্তম দাসে |
অগাধ সলিলে মীন মরয়ে পিয়াসে ||

Read in Banglish
Ki khene hoilo dekha noyone noyone | Toma bondhu pore mone shoyone shopone || Nirobodhi thaki ami chahi poth-pane | Moner jotek sukh poran ta jane || Shashuri khurer dhar nonodini ragi | Noyan mudile mon kande shyam lagi || Chhare chharu nijjono tahe na dorai | Kuler bhorome pache tomare harai || Kandite kandite kohe norottom dase | Ogadh sholile meen moroye piyase ||

Related songs

More songs you may enjoy.

Devotional

Kiba Se Tomar Prem

কিবা সে তোমার প্রেম কত লক্ষ-কোটি হেম

Narottam Das

"কিবা সে তোমার প্রেম কত লক্ষ-কোটি হেম নিরবধি জাগিছে অন্তরে | পুরুবে আছিল ভাগি তেঞ্চি পাইয়াছি লাগি প্রাণ কান্দে বিচ্ছেদের তরে ||"

Devotional

Hari Hari Ar Ki Emon Dosha Hoibo

হরি হরি আর কি এমন দশা হৈব

Narottam Das

"হরি হরি আর কি এমন দশা হৈব | এ ভব সংসার তেজি পরম আনন্দে মজি আর কবে ব্রজভূমে যাইব ||"

Devotional

He Gobinda Gopinath

হে গোবিন্দ গোপিনাথ

Narottam Das

"হে গোবিন্দ গোপিনাথ কৃপা করি রাখ নিজ সাথে | কামক্রোধ ছয় জনে লৈয়া ফিরে নানা স্থানে বিষম ভুঞ্জায় নানামতে ||"

Devotional

Duhu Mukha-Darashane Duhu Bhela Bhora

দুহু মুখ-দরশনে দুহু ভেল ভোর

Narottam Das

"দুহু মুখ-দরশনে দুহু ভেল ভোর | দুহু ক নয়নে বহে আনন্দ-লোর || দুহু তনু পুলকুত গদ গদ ভাষ | ঈষদবলোকনে লহু লহু হাস ||"

Melancholic

Kandite Na Pai Bondhu Kandite Na Pai

কান্দিতে না পাই বঁধু কান্দিতে না পাই

Gyanadas

"কান্দিতে না পাই বঁধু কান্দিতে না পাই | নিশ্চয় মরিব তোমার চান্দমুখ চাই ||"

Melancholic

Kanur Piriti Morome Beyadhi

কানুর পিরীতি মরমে বেয়াধি

Chandidas

"কানুর পিরীতি, মরমে বেয়াধি, হইল এতেক দিনে। মৈলে কি ছাড়িবে, সঙ্গে না যাইবে, কি না করিব বিধানে।।"

Discussion

Public comments for Ki Khene Hoilo Dekha Noyone Noyone are available on the discussion page.

View discussion