এখন আমার হঠাৎ করে পড়ল মনে
একবার হারিয়ে গেছি তেঁতুল বনে
গোলাপি কাঠের ছুরি, চাঁদের মালা
তখনও তোমার আমার হয়নি আলাপ
তখনও তো তোমার আমার হয়নি আলাপ
তখনও তো তোমার সাথে হয়নি আলাপ
তখনও তো তোমার আমার হয়নি আলাপ
তখনও তো তোমার সাথে হয়নি আলাপ
তখন ওই মেলাচ্ছি তাল তার-লালা লা
আলালা লা লা লালা ..
তখন ওই ছোবল খেতে দারুন লাগে
মন আমার মন খারাপেই দারুন মানায়
রেলিং এ মুখ ঝুঁকিয়ে তারার মতো
আমিও পড়ছি খসে শুকনো ডাঙায়
তখন আমি ঠিক এতটা হয়নি বুড়ো
দুচোখে ঘুরছি নিয়ে কাঁচের গুঁড়ো
তখন ওই নতুন নতুন শিখছি শালা
আলালা লা লা লা লালা..
ছিল বটে একখানা ওই বাক্স টিনের
তাতে সব বোঝাই করা জহর মানিক
এইতো সেদিন প্রথম গানের স্কুলে
তোমার ওই রং টা গায়ের থোরাই জানি।
কাগজের নৌকা বানায়, নিজেয় ডুবি
ভাবছি প্রথম চিঠি লিখবো কাকে
বেঁধে চোখ শব্দবাজি হাতেই ফাটাই
তুমি আর কোথায় পেলে সেই আমাকে।
তখন আমি আলোর থেকেও ছুটছি জোড়ে
আঁকি গোল চৌকো আঁকি এক আঁচড়ে
যখন আর পোষাচ্ছে না এ এক চালা
আলালা লা লা লা লালা ..
তখনও তো তোমার আমার হয়নি আলাপ
তখনও তো তোমার সাথেও হয়নি আলাপ
তখনও তো তোমার আমার হয়নি আলাপ
তখনও তো তোমার সাথে হয়নি আলাপ
তখন ওই মেলাচ্ছি তাল তারলালা লা
তখন আমি চোখ মারলেই ভাঙছে তালা
তখন আর পোষাচ্ছে না এ এক চালা
দেখি আমি থাকছি বসে খামখেয়ালা।
Discussion
Public comments for Hoyni Alap are available on the discussion page.
View discussion