Back to Library
Whimsical

ইচ্ছে ঘুড়ি Icche Ghuri

Shironamhin

Icche Ghuri lyrics by Shironamhin (2006). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 27, 2026

Album
Icche Ghuri
Release

2006

গীতিকার
জিয়া
কণ্ঠশিল্পী
তুহীন
Lyrics

এই হাওয়ায় ওড়াও তুমি, তোমার যত ইচ্ছে ঘুড়ি
চুপি চুপি মেঘের মেলা, তোমার আকাশ করছে চুরি
সূর্য বসাও আকাশের নীল, ইচ্ছের রঙ গোলাপী হলে
দিগন্ত রেখায় সূর্য নামে, ব্যস্ত সময় যাচ্ছে চলে।

হঠাৎ খেয়ালী এ ঝড়ো হাওয়ায়,
উড়ছে তোমার ইচ্ছে ঘুড়ি
ওড়াও ওড়াও সুতোর টানে,
আকাশের নীল যাচ্ছে চুরি।

শুভ্র সেই মেঘের ভীড়ে, তোমার সব ইচ্ছে ওড়ে।
আকাশ খেয়ালী মনে, হারায় কিছুই না জেনে।

তোমার সুতোয় বাঁধা আকাশ,
ঝড়ো হাওয়ায় রঙ হারালে
নির্বাক। ইচ্ছে। আচমকা। দিশেহারা……

এই আলোয় হাঁটছো একা, সঙ্গী কর আমায় তুমি।
বেয়াড়া যত মেঘের ছায়া, করছে চুরি স্বপ্নভূমি
নীলের আকাশ গোলাপী হলে, ইচ্ছে ঘুড়ি যাচ্ছে চলে
সূতোর বাঁধা ছাড়িয়ে আকাশ, অন্য ভূবন দেখবে বলে।

হঠাৎ খেয়ালী এ ঝড়ো হাওয়ায়,
ভাঙছে তোমার মেঘলা রেখা
ওড়াও ওড়াও সুতোর টানে,
আকাশ আবার হবে যে দেখা ।

Read in Banglish
Ei haway orao tumi, tomar joto icche ghuri Chuphi chuphi megher mela, tomar akash korche churi Surjo boshao akasher neel, iccher rong golapi hole Digonto rekhay surjo name, byasto somoy jacche chole. Hotat kheyali e jhoro haway, Urche tomar icche ghuri Orao orao sutor tane, Akasher neel jacche churi. Shubhro sei megher bhire, tomar sob icche ore. Akash kheyali mone, haray kichui na jene. Tomar sutoy badha akash, Jhoro haway rong harale Nirbak. Icche. Achomka. Dishehara…… Ei aloy hatcho eka, songi koro amay tumi. Beyara joto megher chaya, korche churi shopnobhumi Neeler akash golapi hole, icche ghuri jacche chole Sutor badha chariye akash, onno bhubon dekhbe bole. Hotat kheyali e jhoro haway, Bhangche tomar meghla rekha Orao orao sutor tane, Akash abar hobe je dekha .

Related songs

More songs you may enjoy.

Melancholic

Pakhi

পাখি

Shironamhin

"একা পাখি বসে আছে শহুরে দেয়ালে শীষ দিয়ে গান গায় ধূসর খেয়ালে তার ফেলে যাওয়া আনমনা শীষ, এই শহরের সব রাস্তায় ধোঁয়াটে বাতাসে, নালিশ রেখে যায়।।"

Melancholic

Swadesh

স্বদেশ

Shironamhin

"বলেছিলে তুমি আমায় “এসো, নাও নূতন ভোরের আলো” দিয়েছিলে শতাব্দীর অবগাহন, এক মুক্ত সময়ের আহবান।"

Melancholic

Borsha

বরষা

Shironamhin

"বরষা মানেনা, ঝরছে জলধারা জানিনা, জানিনা-কাটবে কি ঘনঘটা। অনুনয় মানেনা অবারিত মনকথা,"

Optimistic

Hashimukh

হাসিমুখ

Shironamhin

"প্রতিটি রাস্তায় প্রতিটি জানালায় হাসিমুখ হাসিমুখে আনন্দধারা তুমি চেয়ে আছো তাই"

Uplifting

Abar Hashimukh

আবার হাসিমুখ

Shironamhin

"সেই কবে ছিল উচ্ছাস, কিছু শঙ্কায় ভরা চুম্বন ছিল প্রেমিকার ঘন নিশ্বাস, হাসিমুখে ফোয়ারা। এই অবেলায় ফোঁটা কাশফুল, নিয়তির মত নির্ভুল"

Melancholic

Keno

কেন

Shironamhin

"আজ এই শহরের পাখিরা সারারাত অযথাই অন্ধের মতো উড়ছে কেনো? কড়া রোদে পুড়ে ছাই, ছাই হয়ে"

Discussion

Public comments for Icche Ghuri are available on the discussion page.

View discussion