ইমান রাখো শক্ত মুমিন
রাখো আল্লায় ভক্তি
ইমান থাকলে পরকালেতে
পাইবায় মুমিন মুক্তি।।
মুক্তা যেমন ডেকে রাখে
সিন্ধু থাকা শুক্তি
ইমান থাকিলে তোমার
অঙ্গেতে রয় ডাক্তি।।
আল্লাহর নাম লও অবিরত
করো তাহার স্তুতি
হৃদয়ে রাখো সদা
আল্লাহ নামের ভীতি।।
রাখো রাখো ওহে মুমিন
রাখো মানব প্রীতি
মানো মানো মানো মুমিন
আল কোরআনের নীতি।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
এই তো ভবে স্মৃতি
ইমান নিয়ে মরতে পারলে
হবে তুমি জান্নাতি।।
Discussion
Public comments for Iman Rakho Shokto Mumin Rakho Allay Bhokti are available on the discussion page.
View discussion