অন্য গ্রহের গান Onno Groher Gaan

Riot

হয়তো এখন অঘ্রাণের বিকেল,
ধূসর ছায়ায় হাঁটছি একা
দূরের পৃথিবী অচেনা ভীষণ
ক্লান্ত মনে শুধু রাতের অপেক্ষা

এরপর আবার বিনিদ্রতায়
ক্লান্ত দু-চোখ
সূর্যের নিচে পুড়ছে,
আমার শরীর

কোথায় খুঁজবো তোমায়
অন্ধকার এই গ্রহে
একটিবার এসো
চেনা অবয়বে
একটিবার এসো
চেনা অবয়বে

একটিবার এসো
চেনা অবয়বে
একটিবার এসো
চেনা অবয়বে

বাংলিশ/Banglish

Hoyto ekhon aghraner bikel, Dhushor chhayay hatchhi eka Durer prithibi ochena bhishon Klanto mone shudhu rater opekkha Erpor abar binidrotay Klanto du-chokh Surjer niche purche, Amar shorir Kothay khujbo tomay Ondhokar ei grohe Ektibar esho Chena oboyobe Ektibar esho Chena oboyobe Ektibar esho Chena oboyobe Ektibar esho Chena oboyobe

Discussion

Public comments for Onno Groher Gaan are available on the discussion page.

View discussion