ইশারায় শিষ দিয়ে আমাকে ডেকো না
কামনার চোখ দিয়ে আমাকে দেখো না ।
লাজে মরি, মরি, মরি গো ।।
ষোলটি বছর পার হয়েছে
বুঝিনি কখনো আগে
জীবনে প্রথম ফাগুন এলে
মনেতে আগুন লাগে
সে আগুন তুমি লাগালে যখন
এখন আমি কী করি ?।
না পারি রইতে না পারি সইতে
পাগল করে যে দিলে
নেভে না জলে এ কোন জ্বালা
অঙ্গে জড়িয়ে নিলে
সে জ্বালা মেটাতে প্রেমের সাগরে
দুজনেই ডুবে মরি ।।
Discussion
Public comments for Isharay Sheesh Diye Amake Deko Na are available on the discussion page.
View discussion