যাবার বেলায় সালাম লহ হে পাক রমজান
তব বিদায় ব্যথায় কাঁদিছে নিখিল মুসলিম জাহান।।
পাপীর তরে তুমি পারের তরী ছিলে দুনিয়ায়,
তোমারি গুণে দোজখের আগুন নিভে যায়,
তোমারি ভয়ে লুকায়ে ছিল দূরে শয়তান।।
ওগো রমজান, তোমারি তরে মুসলিম যত
রাখিয়া রোজা ছিল জাগিয়া চাহি’ তব পথ,
আনিয়াছিলে দুনিয়াতে তুমি পবিত্র কোর্আন।।
পরহেজগারের তুমি যে প্রিয় প্রাণের সাথী ,
মসজিদে প্রাণের তুমি যে জ্বালাও দীনের বাতি,
উড়িয়ে গেলে যাবার বেলায় নতুন ঈদের চাঁদের নিশান।।
Discussion
Public comments for Jabar Belay Salam Loho He Pak Ramjan are available on the discussion page.
View discussion