যাবে নি গো এগো সখী ধীর সমীর বনে
মনে করি প্রাণের হরি যমুনা পুলিনে।
সঙ্কেতে মুরলীর ধ্বনি নইলে যাব একাকিনী
শ্যামের সনে।
পাখা নাই যে কিসের পাখি
ঝুইরতেছে পিঞ্জিরায় থাকি
আর কত বুঝাইয়া রাখি
পাখি প্রবোধ না মানে।
কাল হইল কালিয়ার বাঁশি
কুলবধূর কুলনাশী লাইগ্ল বরশি
ঐ চরণের অভিলাষী কহে শ্ৰীরাধারমণে।
Discussion
Public comments for Jabe Ni Go Ego Sokhi are available on the discussion page.
View discussion