প্রাণসই বাজে বাঁশি কোন কাননে Pransoi Baje Bashi Kon Kanone

প্রাণসই বাজে বাঁশি কোন কাননে।।
শ্যামের বাঁশি কুলবাঁশি কি মধুর পর্শিল কানে।।

পুলিনে কি জলের ঘাটে কদম্বে কি বংশী বটে
সুমধুর বংশীনাটে শুনি শ্রবণে।।
আমার মন হইয়াছে উন্মাদিনী প্রাণে কি আর ধৈর্য মানে।।

নতুন বাঁশের নতুন বাঁশি নতুন বয়সে কালশশী
নতুন নতুন বাজায় বাঁশি বিষম সন্ধানে।।
আমি আর তো ঘরে রইতে নারি। আমায় নিয়ে চল শ্যাম যেখানে।।

শুন গো সজনী সই তোমাতে মরম কই–মনে হয় তার
দাসী হইয়ে রই চরণে
শ্রী রাধারমণের আশা পূর্ণ হবে কত দিনে।।

বাংলিশ/Banglish

Pransoi baje banshi kon kanone. Shyamer banshi kulbanshi ki modhur porshilo kane. Puline ki joler ghate kodombe ki bongshibote Sumodhur bongshinate shuni shrone. Amar mon hoiyache unmadini prane ki aar dhorjyo mane. Notun basher notun banshi notun boyoshe kalshoshi Notun notun bajay banshi bishom shondhane. Ami aar to ghore roite nari. Amay niye cholo shyam jekhane. Shuno go shojoni soi tomate morom koi–mone hoy tar Dashi hoiye roi chorone Shree Radharamoner asha purno hobe koto dine.

Discussion

Public comments for Pransoi Baje Bashi Kon Kanone are available on the discussion page.

View discussion