জাগো জাগো ঘুমায়ো না আর!
নব রবি জাগে
নব অনুরাগে
লয়ে নব সমাচার।
সুরভি দিগ্ধ গন্ধ-বহন
হরষ অলস মন্দ গমন
সুপ্ত চক্ষে আনি জাগরণ
কহে, ত্যজ আলস্য-ভার।
কুল্লু কুশল কমলাসনা
শুভ্র-পূণ্য ক্ষৌম বসনা
এসেছেন ফিরে; এস নতশিরে
চরণ যুগলে নমি তাঁর।
মৌন বিহগ প্রভাত-সঙ্গে
জাগি বিলাইছে সুর-তরঙ্গে
নব মঙ্গল শুভ্র-বারতা
আশিষ দেবতার।
এস ছুটে এস কর্মক্ষেত্রে
চেয়োনা মুগ্ধ অলস নেত্রে
এতদিন পরে শুষ্ক অধরে
হেসেছেন মা আমার।
Discussion
Public comments for Jago Jago Ghumayo Na Ar are available on the discussion page.
View discussion