Back to Library
Patriotic

স্বপনে দেখেছি ভারত-জননী Shopone Dekhechi Bharat-Janoni

Kazi Nazrul Islam

Shopone Dekhechi Bharat-Janoni lyrics by Kazi Nazrul Islam. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Lyrics

স্বপনে দেখেছি ভারত-জননী
তুই যেন রাজরাজেশ্বরী।
নবীন ভারত! নবীন ভারত!
স্তবগান ওঠে ভুবন ভরি॥

শস্যে ফসলে ডেকেছে মা বান,
মাঠে ও খামারে ধরে নাকো ধান,
মুখভরা হাসি, হাসিভরা প্রাণ,
নদীভরা যেন পণ্য-তরি।

পড়ুয়ারা পড়ে বকুলছায়ে
সুস্থ সবল আদুল গায়ে,
মেয়েরা ফিরিছে মুক্ত বায়ে
কলভাষে দিক মুখর করি॥

ভুলিয়া ঈর্ষা ভোগ আসক্তি
ধরার ক্লান্ত অসুর-শক্তি
এসেছে শিখিতে প্রেম ও ভক্তি
নব-ভারতের চরণ ধরি॥

তব প্রেমে তব শুভ ইঙ্গিতে
অভাব যেন মা নাই পৃথিবীতে,
স্বর্গ নামিয়া এসেছে মাটিতে,
শুধু আনন্দ পড়িছে ঝরি॥

Read in Banglish
Shopone dekhechi bharat-janoni Tui jeno rajarajeshwari. Nobin bharat! Nobin bharat! Stobogan uthe bhubon bhori. Shosshe phosole dekeche ma ban, Mathe o khamare dhore nako dhan, Mukhbhora hasi, hasibhora pran, Nodibhora jeno ponno-tori. Poduyara pore bokulchhaye Sustho sobol adul gaye, Meyera phriche mukto baye Kolobhashe dik mukhor kori. Bhuliya irsha bhog asokti Dhorar klanto osur-shokti Eseche shikhite prem o bhokti Nobo-bharater choron dhori. Tobo preme tobo shubho ingite Obhab jeno ma nai prithibite, Sworgo namiya eseche matite, Shudhu anondo poriche jhori.

Related songs

More songs you may enjoy.

Patriotic

Amar Desher Mati

আমার দেশের মাটি

Kazi Nazrul Islam

"আমার দেশের মাটি ও ভাই, খাঁটি সোনার চেয়ে খাঁটি॥ এই দেশের মাটি-জলে এই দেশেরই ফুলে ফলে"

Satirical

Simon Commission-er Report

সাইমন-কমিশনের রিপোর্ট

Kazi Nazrul Islam

"সাইমন-কমিশনের রিপোর্ট (প্রথম ভাগ) ভারতের যাহা দেখিলেন কোরাস : ‘কী দেখিতে এসে কী দেখিনু শেষে,’"

Harmonious

Mora Eki Brinte Duti Kusum

মোরা একই বৃন্তে দুটি কুসুম

Kazi Nazrul Islam

"মোরা এক বৃন্তে দু’টি কুসুম হিন্দু-মুসলমান। মুসলিম তার নয়ন-মণি, হিন্দু তাহার প্রাণ।। এক সে আকাশ মায়ের কোলে যেন রবি শশী দোলে,"

Inspirational

Chol Chol Chol

চল্‌ চল্ চল্

Kazi Nazrul Islam

"চল্‌ চল্ চল্ ঊর্দ্ধ গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল অরুণ প্রাতের তরুণ দল"

Patriotic

Bharat Shmashan Holo Ma

ভারত শ্মশান হল মা, তুই শ্মশানবাসিনী বলে

Kazi Nazrul Islam

"ভারত শ্মশান হল মা, তুই শ্মশানবাসিনী বলে। জীবন্ত শব নিত্য মোরা চিতাগ্নিতে মরি জ্বলে॥"

Spirited

Duronto Durmod Pran Ophuran

দুরন্ত দুর্মদ প্রাণ অফুরান

Kazi Nazrul Islam

"দুরন্ত দুর্মদ প্রাণ অফুরান গাহে আজি উদ্ধত গান। লঙ্ঘি গিরি-দরি ঝঞ্ঝা-নূপুর পরি"

Discussion

Public comments for Shopone Dekhechi Bharat-Janoni are available on the discussion page.

View discussion