যাই যাই বলিও না রে প্রাণনাথ বন্ধুয়া, যাই যাই বলিও না।
যাবার কথা শুনিলে, অবুঝ প্ৰাণে ধৈরজ মানে না রে প্রাণনাথ।
পুরুষ কঠিন হিয়া নারীর বেদন ত জানে না।
নারী হইলে জানিতে পার বিচ্ছেদের যন্ত্রণা।।
দয়াময় নামটিরে বন্ধু জগতে ঘোষণা।
কাতরে কয় রাধারমণ, নামে কলঙ্ক রাখিও না।।
Discussion
Public comments for Jai Jai Bolio Na are available on the discussion page.
View discussion