সুবল বল বল চাই, কেমন আছে কমলিনী রাই,
রাই কারণে বৃন্দাবনের সুবল আমি সদায় কান্দিয়া বেড়াই।
গিয়াছিলাম মন সাধিতে,
সাধলাম রাইয়ার চরণার্বিন্দে
নয়ন তুলে চাইল না গো রাই;
আমার ছিল আশা দিল দাগা রে সুবল
আমার আর পিরীতের কার্য নাই।
রমণের মন পিপাসা– শোনরে সুবল সখা
চল মোরা ব্রজপুরে যাই;
আমার প্রাণ থাকিতে রাই আনিয়া দেরে সুবল —
আমি জন্মের মত হেরিয়া যাই।
Discussion
Public comments for Kemon Ache Komolini Rai are available on the discussion page.
View discussion