Back to Library
Patriotic

জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা Jana Gana Mana

Rabindranath Tagore

Jana Gana Mana lyrics by Rabindranath Tagore (1911). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Lyrics

জনগণমন-অধিনায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উত্‍‌কল বঙ্গ
বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিতরঙ্গ
তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে,
গাহে তব জয়গাথা।
জনগণমঙ্গলদায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে॥

অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী
হিন্দুবৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খৃস্টানী
পূরব পশ্চিম আসে তব সিংহাসন-পাশে
প্রেমহার হয় গাঁথা।
জনগণ-ঐক্য-বিধায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে॥

পতন-অভ্যুদয়-বন্ধুর পন্থা, যুগ-যুগ ধাবিত যাত্রী।
হে চিরসারথি, তব রথচক্রে মুখরিত পথ দিনরাত্রি।
দারুণ বিপ্লব-মাঝে তব শঙ্খধ্বনি বাজে
সঙ্কটদুঃখত্রাতা।
জনগণপথপরিচায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে॥

ঘোরতিমিরঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে
জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নতনয়নে অনিমেষে।
দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে
স্নেহময়ী তুমি মাতা।
জনগণদুঃখত্রায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে॥

রাত্রি প্রভাতিল, উদিল রবিচ্ছবি পূর্ব-উদয়গিরিভালে—
গাহে বিহঙ্গম, পুণ্য সমীরণ নবজীবনরস ঢালে।
তব করুণারুণরাগে নিদ্রিত ভারত জাগে
তব চরণে নত মাথা।
জয় জয় জয় হে, জয় রাজেশ্বর ভারতভাগ্যবিধাতা!
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে॥

Read in Banglish
Janaganamana-adhinayaka jaya he Bharata-bhagya-vidhata! Panjaba Sindhu Gujarata Maratha Drabira Utkala Banga Vindhya Himachala Yamuna Ganga Uchchhala-jaladhitaranga Taba shubha name jage, taba shubha ashisa mage, Gahe taba jayagatha. Janaganamangala-dayaka jaya he Bharata-bhagya-vidhata! Jaya he, jaya he, jaya he, jaya jaya jaya, jaya he. Aharaha taba ahwana pracharito, shuni taba udara bani Hindu Bauddha Shikha Jaina Parasika Musalmana Khristhani Puraba pashchima ase taba singhasana-pashe Premahara haya gantha. Janagana-aikya-bidhayaka jaya he Bharata-bhagya-vidhata! Jaya he, jaya he, jaya he, jaya jaya jaya, jaya he. Patana-abhyudaya-bandhura pantha, yuga-yuga dhabita yatri. He chirasarathi, taba rathachakre mukharito patha dinaratri. Daruna biplaba-maje taba shankhadhwani baje Sankata-dukh-trata. Janaganapatha-parichayaka jaya he Bharata-bhagya-vidhata! Jaya he, jaya he, jaya he, jaya jaya jaya jaya he. Ghora-timira-ghana nibida nishithe pidito murchhito deshe Jagrato chhila taba abichala mangala nata-nayane animeshe. Duhswapne atanke raksha karile anke Snehamayi tumi mata. Janaganadukha-trayaka jaya he Bharata-bhagya-vidhata! Jaya he, jaya he, jaya he, jaya jaya jaya jaya he. Ratri prabhatilo, udilo rabichhabi purba-udayagiri-bhale— Gahe bihangama, punya samirana nabajibana-rasa dhale. Taba karunaruna-rage nidrito Bharata jage Taba charane nata matha. Jaya jaya jaya he, jaya rajeshwara Bharata-bhagya-vidhata! Jaya he, jaya he, jaya he, jaya jaya jaya jaya he.

Related songs

More songs you may enjoy.

Patriotic

Sarthak Janam Amar

সার্থক জনম আমার

Rabindranath Tagore

"সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। সার্থক জনম, মাগো, তোমায় ভালোবেসে॥"

Patriotic

Oder Badhon Jotoy Shokto Hobe

ওদের বাঁধন যতই শক্ত হবে

Rabindranath Tagore

"ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে, মোদের ততই বাঁধন টুটবে। ওদের যতই আঁখি রক্ত হবে মোদের আঁখি ফুটবে, ততই মোদের আঁখি ফুটবে॥"

Empowering

Sankocher Bihbolota Nijere Opoman

সঙ্কোচের বিহ্বলতা নিজেরে অপমান

Rabindranath Tagore

"সঙ্কোচের বিহ্বলতা নিজেরে অপমান, সঙ্কটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ। মুক্ত করো ভয়, আপনা-মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়।"

Inspirational

Shubho Karmopothe Dhoro Nirbhoy Gan

শুভ কর্মপথে ধর’ নির্ভয় গান

Rabindranath Tagore

"শুভ কর্মপথে ধর’ নির্ভয় গান। সব দুর্বল সংশয় হোক অবসান। চির-শক্তির নির্ঝর নিত্য ঝরে লহ’ সে অভিষেক ললাট’পরে।"

Patriotic

O Amar Desher Mati

ও আমার দেশের মাটি

Rabindranath Tagore

"ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা ॥"

Patriotic

Ayi Bhubanmonomohini Ma

অয়ি ভুবনমনোমোহিনী মা

Rabindranath Tagore

"অয়ি ভুবনমনোমোহিনী, মা, অয়ি নির্মলসূর্যকরোজ্জ্বল ধরণী জনকজননিজননী ।। নীলসিন্ধুজলধৌতচরণতল, অনিলবিকম্পিত-শ্যামল-অঞ্চল,"

Discussion

Public comments for Jana Gana Mana are available on the discussion page.

View discussion