এই শহরের কত শত অট্টালিকার ফাঁকে
আমার জানালা ভরে ছবি হয়ে ঝুলছে আকাশ
আমি আর এক ফালি নিষ্পাপ চাঁদ
সারারাত কথা বলে হয়েছি উদাস
এখন রাত জেগে জানালায় মাথা রেখে
তুমিও কি দেখছো আকাশ আমারই মত
আমি আর এক ফালি নিষ্পাপ চাঁদ
সারারাত কথা বলে হয়েছি উদাস
নির্জন এই রাতে ও-চাঁদ প্রিয় চাঁদ
কিছু ঘুম দাও না এনে আমার দু’চোখে
আমি আর এক ফালি নিষ্পাপ চাঁদ
সারারাত কথা বলে হয়েছি উদাস
Discussion
Public comments for Janala Bhora Akash are available on the discussion page.
View discussion