Back to Library
Devotional

জানি হে যবে প্রভাত হবে Jani He Jabe Probhat Hobe

Rabindranath Tagore

Jani He Jabe Probhat Hobe lyrics by Rabindranath Tagore (1900). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Lyrics

জানি হে যবে প্রভাত হবে তোমার কৃপা-তরণী
লইবে মোরে ভবসাগর-কিনারে হে প্রভু।
করি না ভয়, তোমারি জয় গাহিয়া যাব চলিয়া,
দাঁড়াব আসি তব অমৃতদুয়ারে হে প্রভু ॥

জানি হে তুমি যুগে যুগে তোমার বাহু ঘেরিয়া
রেখেছ মোরে তব অসীম ভুবনে হে—
জনম মোরে দিয়েছ তুমি আলোক হতে আলোকে,
জীবন হতে নিয়েছ নব জীবনে হে প্রভু ॥

জানি হে নাথ, পুণ্যপাপে হৃদয় মোর সতত
শয়ান আছে তব নয়নমুখে হে প্রভু।
আমার হাতে তোমার হাত রয়েছে দিনরজনী,
সকল পথে-বিপথে সুখে-অসুখে হে প্রভু।

জানি হে জানি জীবন মম বিফল কভু হবে না,
দিবে না ফেলি বিনাশভয়পাথারে হে—
এমন দিনে আসিবে যবে করুণাভরে আপনি
ফুলের মতো তুলিয়া লবে তাহারে হে প্রভু ॥

Read in Banglish
Jani he jabe probhat hobe tomar kripa-toroni loibe more bhabosagor-kinare he probhu. Kori na bhoy, tomari joy gahiya jabo choliya, darabo asi tobo omritoduare he probhu. Jani he tumi juge juge tomar bahu gheriya rekhecho more tobo oshim bhubone he-- Jonom more diyecho tumi alok hote aloke, jibon hote niyecho nobo jibone he probhu. Jani he nath, punyopape hridoy mor shototo shoyan ache tobo noyonomukhe he probhu. Amar hate tomar hat royeche dinrojoni, shokol pothe-bipothe sukhe-oshukhe he probhu. Jani he jani jibon momo bifol kobhu hobe na, dibe na pheli binashbhoypathare he-- Emon dine ashibe jabe korunabhore aponi phuler moto tuliya lobe tahare he probhu.

Related songs

More songs you may enjoy.

Inspirational

Hobe Joy Hobe Joy Hobe Joy Re

হবে জয়, হবে জয়, হবে জয় রে

Rabindranath Tagore

"হবে জয়, হবে জয়, হবে জয় রে ওহে বীর, হে নির্ভয়। জয়ী প্রাণ, চিরপ্রাণ, জয়ী রে আনন্দগান, জয়ী প্রেম, জয়ী ক্ষেম, জয়ী জ্যোতির্ময় রে॥"

Devotional

Jatakhon Tumi Amay Bosiye Rakho

যতখন তুমি আমায় বসিয়ে রাখ

Rabindranath Tagore

"যতখন তুমি আমায় বসিয়ে রাখ বাহির-বাটে ততখন গানের পরে গান গেয়ে মোর প্রহর কাটে ॥"

Devotional

Ogo Amar Praner Thakur

ওগো আমার প্রাণের ঠাকুর

Rabindranath Tagore

"ওগো আমার প্রাণের ঠাকুর, তোমার প্রেম তোমারে এমন ক'রে করেছে নিষ্ঠুর। তুমি বসে থাকতে দেবে না যে,"

Devotional

Simar Majhe Ashim Tumi

সীমার মাঝে অসীম তুমি

Rabindranath Tagore

"সীমার মাঝে, অসীম, তুমি বাজাও আপন সুর। আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর॥"

Devotional

Sundar Bote Tobo Angadkhani

সুন্দর বটে তব অঙ্গদখানি

Rabindranath Tagore

"সুন্দর বটে তব অঙ্গদখানি তারায় তারায় খচিত– স্বর্ণে রত্নে শোভন লোভন জানি, বর্ণে বর্ণে রচিত॥"

Devotional

Asim Dhan To Achhe Tomar

অসীম ধন তো আছে তোমার

Rabindranath Tagore

"অসীম ধন তো আছে তোমার, তাহে সাধ না মেটে। নিতে চাও তা আমার হাতে কণায় কণায় বেঁটে ॥"

Discussion

Public comments for Jani He Jabe Probhat Hobe are available on the discussion page.

View discussion