জানি কবিতার চেয়ে তুমি সুন্দরতম
ওগো মোর ভাবনার নায়িকা
তুমি ইলোরা অজন্তার কারুকার্য
কোনো শিল্পী মনের তুমি চিত্রলেখা ।।
খাতার পাতায় মোর বেহিসাবি পড়ে যদি কোনো দাগ
দোষ দিও না ওগো তাই যদি হয়ে ওঠে অনুরাগ
কবিতা সে নয়, কাহিনী সে নয়
ওগো নয় সেতো নয়, কোনো পত্র লেখা ।।
জানালার পাশে মোর উঁকি দিয়ে যায় এক ভীরু চাঁদ
চেয়ে চেয়ে দেখি যদি সেকি তবে বলো মোর অপরাধ
সুদূরে সে নয়, হারালে যে রয়
এতো কাছে আছি তবু আমি একা ।।
Discussion
Public comments for Jani Kobitar Cheye Tumi Sundortomo are available on the discussion page.
View discussion